সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, পরিবারের পাশে থাকার আশ্বাস রামদাস আটওয়ালের

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন

মুম্বই মাদক কাণ্ডের তদন্ত চলার সময় এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের ওপর ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ করেছিলেন এনসিপি নেতা নবাব মালিক। সামাজিক ন্যায়–বিচার ও ক্ষমতায়নের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে জানিয়েছেন যে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নবাব মালিকের সব অভিযোগ ভিত্তিহীন।

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, পরিবারের পাশে থাকার আশ্বাস রামদাস আটওয়ালের

রামদাস আটওয়ালে বলেন, '‌নবাব মালিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এরা আমাদের সমাজকে হেয় করছে। সমীর ওয়াংখেড়ের বাবার নাম দাউদ নয়। তাদের সব নথি আমি দেখেছি।’‌ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে নবাব মালিক এই অভিযোগগুলি তৈরি করেছেন কারণ তার জামাই মাদক মামলায় জেলে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '‌সমীর ওয়াংখেড়ে দলিত। যদি আরিয়ান মাদক সেবন না করতেন এবং কোনও মামলাই যদি ছিল না তবে কেন আদালত জামিন দিতে এত দেরি করল’‌। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন যে সমীর ওয়াংখেড়ের স্ত্রী ক্রান্তি রেডকার এবং বাবা জ্ঞানদেব কাচরুজি ওয়াংখেড়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। রামদাস আটওয়ালে আরও বলেন, '‌তাঁর প্রতি অবিচার করা হচ্ছে। তাই, আমাদের তাঁর পাশে দাঁড়ানো এবং সমীর ওয়ংখেড়েকে সমর্থন করা দরকার।’‌

সমীর ওয়াংখেড়ের স্ত্রী কান্তি রেডকার বলেন, '‌কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে আমাদের সমর্থন করেছেন কারণ আমরা তাঁকে সব ধরনের তথ্য দেখিয়েছি। তিনি আমাদের দেশের জন্য সহানুভূতিশীল। নবাব মালিকের সমস্ত দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে।’‌

অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান জামিন পেয়েছেন বৃহস্পতিবার। কিন্তু এখনও বিপদ সরেনি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেড়ের মাথার ওপর থেকে। নিরাপত্তা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তারই সওয়াল জবাবে মুম্বই পুলিশ আদালতকে আশ্বস্ব করেছে। মুম্বই পুলিশ জানিয়েছে গ্রেফতারের তিন আগে অবশ্যও নোটিশ দেওয়া হবে সমীর ওয়াংখেড়েকে। নিরাপত্তা চেয়ে জরুরি সুরক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তিনি বলেছিলেন, তিনি আশঙ্কা করছেন, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মামলায় তাঁকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করতে পারে মুম্বই পুলিশ। ইতিমধ্যে এই মামলার অন্যতম অভিযুক্ত কেপি গোসাভিকে ৮ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+