চিনকে রুখতে ২৪ ঘণ্টা সজাগ ভারতীয় বায়ুসেনা! ড্রাগন বাহিনীর জন্য তৈরি বিশেষ 'প্রোজেক্ট'

১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পর সব থেকে খারাপ পরিস্থিতি ইপনীত হয়েছে লাদাখে। এই আবহে চিনা সেনা পিছু হটার বিষয়ে ঐক্যমতে পৌঁছালেও সেই কাজে ঢিলেমি দিচ্ছে বলে খবর। আর এই পরিস্থিতিতে এক ইঞ্চিও জমি চিনকে না ছাড়তে বিশেষ ভাবে তৈরি হচ্ছে ভারতীয় বায়ুসেনা। দুর্গম পাহারে আকাশ থেকে চিনা গতিবিধির উপর নজর রাখতে তৈরি হচ্ছে নতুন ব্লুপ্রিন্ট।

দিনের পাশাপাশি রাতেও আকাশে টহল দিচ্ছে বায়ুসেনা

দিনের পাশাপাশি রাতেও আকাশে টহল দিচ্ছে বায়ুসেনা

কোনও ভাবে যাতে চিন ধোকা দিয়ে গালওয়ানে ফের অনুপ্রবেশের চেষ্টা না করে তার জন্য ২৪ ঘণ্টা সজাগ রয়েছে ভারতীয় বায়ুসেনা। দিনের পাশাপাশি এখন তাই রাতেও আকাশে টহল দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। এর ফলে কোনও রকম চিনা গতিবিধি খুব সহজে এবং খুব দ্রুত নজরে আসবে ভারতের।

সক্রিয় রয়েছে ভারতীয় সেনা

সক্রিয় রয়েছে ভারতীয় সেনা

চিন পিছু হটলেও সীমান্তে সক্রিয় রয়েছে ভারতীয় সেনা৷ গতরাতে ভারত-চিন সীমান্তে রাত্রিকালীন টহল দিতে দেখা গেল ভারতীয় বায়ুসেনার অ্যাপাচি হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার ও মিগ-২৯ যুদ্ধবিমানকে৷ প্রসঙ্গত, ১৫ জুন ভারত ও চিনা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল রাতের অন্ধকারেই। তাই আগাম সতর্কতা হিসাবেই চিনের উপর নজরদারি চালাতে ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপ।

রাত্রিকালীন টহল

রাত্রিকালীন টহল

রাত্রিকালীন টহল সম্পর্কে যুদ্ধবিমানের সিনিয়র পাইলট ও গ্রুপ ক্যাপ্টেন এ রাঠি বলেন, 'রাতের এই অপারেশনের জন্য ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত৷ আধুনিক যন্ত্র ও সক্রিয় সেনাবাহিনীর সাহায্যে বায়ুসেনা বর্তমানে যেকোনও পরিস্থিতি সামাল দিতে সক্ষম৷'

কোনও ঝুঁকি নেওয়া হবে না

কোনও ঝুঁকি নেওয়া হবে না

উচ্চপর্যায়ে সেনাসূত্রে খবর, চিন বাহিনী প্রত্যাহার করলেও ভবিষ্যতে কোনও ঝুঁকি নেওয়া হবে না, তাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন জারি থাকবে। পূর্ব লাদাখ সেক্টরে চরম ঠান্ডার জন্য হাজারটি তাঁবু ফেলার নির্দেশিকা আসতে চলেছে সেনার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+