৬০ বছরের প্রেমিকাকে ছাড়তে নারাজ, পুলিশের হাতে গ্রেফতার ২২ বছরের যুবক

প্রেম কোনও বাধা মানে না, সে জানে না বয়সের পার্থক্য। শুধু জানে ভালোবাসতে। তেমনই এক প্রেমকাহিনী দেখা গেল তাজমহল তথা প্রেমের শহর আগ্রাতে। প্রেমিকের বয়স ২২ ও প্রেমিকা ৬০ বছরের বৃদ্ধা। ওই যুবক তাঁর প্রেমিকার সঙ্গ ছাড়তে নারাজ। আর এতেই চটে গিয়ে বৃদ্ধার স্বামী ও সন্তান পুলিশে খবর দেন। পুলিশ এসে শহরের শান্তি বিঘ্নিত করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশের হাতে গ্রেফতার ২২ বছরের যুবক


বৃহস্পতিবার বৃদ্ধার স্বামী ও সন্তান যখন অভিযোগ জানানোর জন্য পুলিশের কাছে যান ওই যুবকও তাঁর পরিবারকে নিয়ে পুলিশের কাছে আসেন। উভয় পরিবারের মধ্যে পুলিশের সামনেই বচসা শুরু হয়। এই বচসার মধ্যেই যুবক ও তাঁর ৬০ বছরের প্রেমিকা ঘোষণা করেন যে তাঁরা বিয়ে করতে চান। এরপরই অশান্তি চূড়ান্ত পর্যায়ে চলে যায়।

জানা গিয়েছে, ওই মহিলা সাত সন্তানের মা। এর পাশাপাশি তাঁর সাতটি নাতি–নাতনি রয়েছে। ওই বৃদ্ধা প্রকাশ নগর এলাকায় থাকেন। উভয় পরিবারের সদস্যরা যুবক ও ওই বৃদ্ধাকে এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার জন্য চাপ দেয়, কিন্তু প্রেমিক যুগল নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন। যুবক যখন কোনও কথাই শুনতে চান না তখন পুলিশ এলাকায় শান্তি ভঙ্গ করার অভিযোগে ২২ বছরের যুবককে গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+