পাকিস্তানের হাতে বন্দি ছেলে অভিনন্দন! দেশবাসীর প্রার্থনায় মুগ্ধ বাবা
পাকিস্তানের হাতে বন্দি ছেলে অভিনন্দন ভার্তামান। যদি তাতে দমে যাওয়ার নন অভিনন্দনের বাবা বর্ষীয়ান এয়ার মার্শাল ভার্তামানের।
পাকিস্তানের হাতে বন্দি ছেলে অভিনন্দন ভার্তামান। যদি তাতে দমে যাওয়ার নন অভিনন্দনের বাবা বর্ষীয়ান এয়ার মার্শাল ভার্তামানের। এক বার্তায় তিনি বলেছেন, অভি বেঁচে আছে। আহত হয়নি। সুস্থ অবস্থায় অভিনন্দন দেশে ফিরে আসার প্রার্থনাতেও দেশবাসী পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আসল সেনা অভিনন্দন। সাহসের সঙ্গে কথা বলছে। তাঁর জন্য তাঁরা গর্বিত। দেশবাসী, বন্ধু যাঁরা অভিনন্দনকে নিয়ে চিন্তিত, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অভিনন্দনের বাবা বর্ষীয়ান এয়ার মার্শাল ভার্তামান। তিনি বলেছেন, ভগবানের আশীর্বাদে এখন জীবিত রয়েছে অভিনন্দন। তিনি নিশ্চিত, দেশবাসীর হাত আর আশীর্বাদ তাঁর মাথার ওপর থাকবেও। সঙ্গে নিশ্চিত ভাবে দেশে ফিরে আসার জন্য প্রার্থনাতেও দেশবাসী থাকবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বর্ষীয়ান এয়ার মার্শাল ভার্তামানের প্রার্থনা, ছেলে অভিনন্দনের ওপর যেন অত্যাচার না হয়। নিরাপদে দেশে ফেরার প্রার্থনাও করেছএন তিনি। প্রয়োজনের সময়ে সবাই তাঁর পাশে থাকায় খুশি তিনি। দেশবাসীর সমর্থনই তাঁকে শক্তি জুগিয়েছে বলেও মন্তব্য করেছেন বর্ষীয়ান এয়ার মার্শাল ভার্তামান।
পাকিস্তানের তরফে বুধবার বিকেলে জানানো হয়, ভারতীয় বিমান বাহিনীর এক পাইলটকে তারা বন্দি করেছে। পরে ভারতের তরফ থেকে সত্যতা স্বীকার করে নেওয়া হয়। তার যাতে কোনও ক্ষতি না হয়, সেই আবেদনও জানায় ভারত। এপ্রসঙ্গে জেনিভা কনভেনশনের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয় পাকিস্তানকে।
বুধবার সন্ধেয় বিদেশ দফতরের তরফ থেকে ডেকে পাটানো হয়েছিল ভারতে নিযুক্ত পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। ভারতের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও জানানো হয় তাঁকে।












Click it and Unblock the Notifications