অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা! বিশেষ সম্প্রদায়ের ফরমানে বিতর্ক

ফের একটি ফরমান আর তা ঘিরে শুরু নয়া বিতর্ক। এবার বিতর্ক গুজরাতের ঠাকোর সম্প্রদায়ের মধ্যে। এই সম্প্রদায়ের অবিবাহিত মেয়েদের ওপর চাপানো হল নয়া নিয়ম।

ফের একটি ফরমান আর তা ঘিরে শুরু নয়া বিতর্ক। এবার বিতর্ক গুজরাতের ঠাকোর সম্প্রদায়ের মধ্যে। এই সম্প্রদায়ের অবিবাহিত মেয়েদের ওপর চাপানো হল নয়া নিয়ম। নিয়ম অনুযায়ী, এই সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা কিছুতেই ব্যবহার করতে পারবেন না মোবাইল।

অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, না মানলে চরম শাস্তি! বিশেষ সম্প্রদায়ের ফরমানে বিতর্ক

গুজরাতের বনসকণ্ঠার দান্তেওয়াড়ায় জালোই গ্রামের এই ঘটনা ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। গ্রামের ঠাকোর সম্প্রদায় জানিয়ে দিয়েছে, ঠাকোরদের পরিবারের কোনও অবিবাহিত মহিলাকে মোবাইল ফোন দেওয়া হবে না। আর এই নিয়ম যদি না মানা হয় , তাহলে সেটিকে অপরাধ হিসাবে দেখা হবে। আর অপরাধের শাস্তি হিসাবে ১.৫০ লাখ টাকা মেয়ের বাবার কাছ থেকে জরিমানা হিসাবে আদায় করবে সম্প্রদায়।

রবিবার সম্প্রদায়ের প্রতিনিধিরা একটি বৈঠক আয়োজন করেন। সেই বৈঠকেই মহিলাদের ওপর এই নিয়মনীতির কথা স্থির হয়। পাশাপাশি, ছাকোর সম্প্রদায়ের কোনও বিয়েতে ডিজে গান বা আতশবাজি ফাটানো হবে না বলেওরমানে জানিয়ে দেওয়া হয়। ঠাকোর সম্প্রদায়ের দাবি, ডিজে গান আর আতশবাজি বিয়েতে বন্ধ হলে খরচ কমবে বিয়ের আয়োজনের। তাই এমন নিয়ম স্থির করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+