'তেজ রফতার, তেজস্বী সরকার', স্লোগান বানিয়ে ফের খবরে লালুপুত্র তেজপ্রতাপ
বিহার নির্বাচন ঘিরে ইতিমধ্যেই জোরদার আলোচনা গোবলয় রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে পর পর নির্বাচনে বহু ধাক্কা খাওয়ার পর এবার বিহারে জমি ধরে রাখতে মরিয়া চেষ্টায় রয়েছে বিজেপি। সঙ্গে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ জোট। এদিকে, নীতীশ বিরোধী শিবির লালু প্রসাদের আরজেডিও এই নির্বাচনে সমান টক্কর দিতে তৈরি।

এমন পরিস্থিতিতে ফের অকবর খবরে লালু প্রসাদের ছেলে তেজপ্রতাপ যাদব খবরে। এবার নির্বাচনের আঙিনায় পারদ চড়িয়ে তিনি প্রকাশ করলেন লালুর দলের জন্য স্লোগান, 'তেজ রফতার, তেজস্বী সরকার।' স্পষ্টতই নিজের ভাই তেজস্বীকে বিহারের আগামী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েই তেজ এমন স্লোগান লিখেছেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, তাঁর বিয়ে নিয়ে বেশ কয়েকদিন আগেই খবরে আসেন তেজ। শোনা যায়, তাঁর স্ত্রী ঐশ্বর্যকে চরম মারধর করেন লালুপত্নী রাবড়ি, আর সেই ঘটনার অভিযোগ লালুর পরিবারকে আরও কোণঠাসা করে দেয়। অন্যদিকে বিয়ে নিয়ে সংকটে থেকে রাজনীতি থেকে দূরে যেতে বসেছিলেন তেজ। এমন অক পরিস্থিতিতে বিহার নির্বাচন নিয়ে তাঁর এই স্লোগান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে তেজকে।












Click it and Unblock the Notifications