সংক্রমণের ১৫ দিন পর ফের কোভিড টেস্টের প্রয়োজন রয়েছে কি?‌ জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

সংক্রমণের ১৫ দিন পর ফের কোভিড টেস্টের প্রয়োজন রয়েছে কি

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণে দেশজুড়ে মানুষের মধ্যে অদ্ভুত আতঙ্কের সৃষ্টি হচ্ছে। দু’‌সপ্তাহ ধরে ওষুধ খাওয়ার পর ও আইসোলেশনে থাকার পরও পজিটিভ রিপোর্ট আসায় স্ব–ওষুধ সেবন মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

টেস্ট রিপোর্ট সবসময় সঠিক হয় না

টেস্ট রিপোর্ট সবসময় সঠিক হয় না

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে শ্রীকান্ত নামের এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি করোনা আক্রান্তের পর আইসোলেট ও ১৫ দিনের ওষুধের কোর্স সম্পূর্ণ করার পরও পুনরায় কোভিড টেস্ট করান এবং পজিটিভ হন। শ্রীকান্ত এবার চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে শুরু করেন এবং চিকিৎসকই তাঁকে পরামর্শ ছাড়া ওষুধ খেতে বারণ করেছেন। আরও একটি কেসে দেখা গিয়েছে এক রোগী দু'‌মাসের মধ্যে পাঁচবার আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

পুনরায় কোভিড টেস্টের প্রয়োজন নেই

পুনরায় কোভিড টেস্টের প্রয়োজন নেই

এই সমস্যা সম্পর্কে মেডিকোভার হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের পরামর্শদাতা ডাঃ রাহুল আগরওয়াল জানিয়েছেন যে ১৫ দিন পরও টেস্ট রিপোর্ট পজিটিভ আসলেও সেখানে আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ নাকের মধ্যে মিউকোসায় অবশিষ্ট আরএনএর জন্য হতে পারে বা টেস্টের পজিটিভ ফলাফল মিথ্যাও হতে পারে। তিনি এর সঙ্গে আরও যোগ করে জানান যে এ ধরনের পরিস্থিতিতে ওষুধের প্রয়োজন হয় না কারণ ভাইরাসের সংক্রমণ ১৫ দিনেরও কম সময়ে হ্রাস পায়। তিনি এও জানিয়েছেন যে এর পাশাপাশি যে সব রোগীরা নিজে থেকে অ্যান্টিবায়োটিক্স ও স্টেরয়েড নিচ্ছেন তাঁদের হজমশক্তির সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিকিৎসকরা জানিয়েছেন পুনরায় কোভিডের টেস্ট করার ফলে ভারতের মতো দেশে কোভিড টেস্ট কিট অপচয় হচ্ছে এবং তা পুনরায় সংগ্রহ করতে সমস্যা দেখা দিয়েছে দেশে।

 ১৫ থেকে ১৭ দিন পর নেগেটিভ রিপোর্ট

১৫ থেকে ১৭ দিন পর নেগেটিভ রিপোর্ট

বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে স্বাভাবিক পরিস্থিতিতে রোগীর নেগেটিভ রিপোর্ট ১৫ থেকে ১৭ দিনের মাথায় আসতে পারে তবে সেটা যদি না হয় তাও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যশোদা হাসপাতালের চিকিৎসক ডাঃ হরিকিষাণ বরোগু জানিয়েছেন যে তিনি এটা লক্ষ্য করেছেন যে রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়াও পুনরায় করোনা টেস্ট করাচ্ছেন। যা রোগী নিজেও আতঙ্কিত হয়ে পড়ছেন এবং পরিবারকেও আতঙ্কে রাখছেন। চিকিৎসক জোর দিয়ে বলেন, '‌যদিও সংক্রমণের ১৫ থেকে ১৭ দিন পর ওই ব্যক্তির সংক্রমণ অন্যদের ছড়াতে পারে না এবং সেই সময় অযথা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।'‌

 কেন্দ্রের গাইডলাইনে পুনরায় টেস্ট করতে বলা হয়েছে

কেন্দ্রের গাইডলাইনে পুনরায় টেস্ট করতে বলা হয়েছে

কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, যে সব রোগীদের হাল্কা উপসর্গ দেখা দিয়েছিল করোনা কালে, তাঁদের হাসপাতালে ভর্তির দরকার হয়নি এবং ১৫-১৭ দিন বাদে উপসর্গ চলে যাওয়ার পর পুনরায় টেস্ট করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে তাঁদের শরীরে এই ভাইরাস নেই তা নিশ্চিত করতে। বুধবারও ভারতে ৩.‌৬২ লক্ষ করোনা কেস সনাক্ত হয়েছে। টানা চতুর্থ দিনে মহারাষ্ট্রে ৫০ হাজারের নীচে করোনা কেস চিহ্নিত হয়েছে। অন্যদিকে কেরল ও তামিলনাড়ুতে নতুন করে ৪৩ হাজার ও ৩০ হাজার জন আক্রান্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+