পুলওয়ামায় ফের আইইডি বিস্ফোরণ সেনাার গাড়িতে! এনকাউন্টারে তপ্ত কাশ্মীর

পুলওয়ামায় ফের আইইডি বিস্ফোরণ সেনা কনভয়ে! এনকাউন্টারে তপ্ত কাশ্মীর

ফের ১৪ ফেব্রুয়ারি ২০১৯ -এর অভিশপ্ত স্মৃতি ফিরে এলো কাশ্মীরে। পুলওয়ামায় ফের সেনা কনভয়কে নিশানা করে আইইডি বিস্পোরণ ঘটায় জঙ্গিরা। প্রসঙ্গত , ভারতীয় গোয়েন্দারা আগেই জানিয়েছিলেন যে , জঙ্গিরা এবার সরাসরি ভারতীয় সেনাকে নিশানায় রেখে হামলা চালিয়ে যাওয়ার ছকে রয়েছে। আর সেই সমীকরণকে সত্যি করে এবার কাশ্মীরের বুকে সেনা কনভয় লক্ষ্য করে চলল হামলা। এদিকে, ভূস্বর্গের শোপিয়ানে ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েই সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা।

পুলওয়ামায় ফের আইইডি বিস্ফোরণ সেনা কনভয়ে! এনকাউন্টারে তপ্ত কাশ্মীর

পুলওয়ামার জাহিদবাগ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল ৫৫ রাষ্ট্রীয় রাইফেলের একটি গাড়ি। আর গাড়ি গ্রামে ঢুকতেই জঙ্গিরা আইইডি বিস্পোরণ ঘটিয়ে দেয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে চূড়ান্ত তল্লাশি শুরু করে দিয়েছে সেনা। গোটা এলাকা মুড়ে পেলা হয়েছে নিরাপত্তার চাদরে। অন্যদিকে, শোপিয়ানে এনে ভোররাত থেকেই শুরু হয়েছে জঙ্গিদমন অভিযান। এই অভিযানে রয়েছে ৩৪ রাষ্ট্রীয় রাইফেলের বাটালিয়ান, রয়েছে সিআরপিএফ, এবং স্থানীয় পুলিশ।

মনে করা হচ্ছে, শোপিয়ানের পান্দুশাঁ গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে ২ থেকে ৩ জন জঙ্গি। আর তাদের পাকড়াও করতেই এই অভিযান। তবে সেনা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গোলা বর্ষণ শুরু করে। ফলে পাল্টা জবাব দিতে বাধ্য হয় সেনাও। এরপরই দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+