উৎসবের মরশুমে রাসায়নিক হামলার ছক জঙ্গিদের, চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের

বিমানে কিংবা পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্নভাবে বিষাক্ত গ্যাস ছড়িয়ে এই হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে জঙ্গিরা।

এবার আকাশপথে রাসায়নিক হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা। বিমানে কিংবা পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্নভাবে বিষাক্ত গ্য়াস ছড়িয়ে এই হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে জঙ্গিরা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

উৎসবের মরশুমে রাসায়নিক হামলার ছক জঙ্গিদের, চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের

জঙ্গিদের এই হামলার পরিকল্পনার তথ্য গোয়ন্দাদের কাছে আসতেই সমস্ত রাজ্যগুলিকে চূড়ান্ত সতর্কতায় রাখা হয়েছে। প্রতিটি বিমানবন্দর ও বাসস্ট্যান্ড , মেট্রো স্টেশন , রেল স্টেশনে চলছে কড়া নজরদারী। এমন কোনও পরিত্যক্ত বস্তু যা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে , তার জন্য জনবহুল নানা এলাকায় কড়া নজর রাখছে নিরাপত্তাবাহিনী।

উৎসবরের মরশুমে স্বরাষ্ট্রমন্ত্রকসূত্রে সকল রাজ্যগুলিকে সতর্ক করে জানানো হয়েছে, অসামরিক বিমানে হামলার ছক কষছে জঙ্গিরা। সেখানে খাবার, ঘরদোর পরিস্কারের সামগ্রী, কিংবা ওষুধ নিয়ে যাওয়ার ছদ্মবেশে রাসায়নিক পদার্থ নিয়ে হামলা চালানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+