দিল্লি অক্ষরধাম মন্দিরে বড় নাশকতার ছক বানচাল করল এটিএস, গ্রেফতার জঙ্গি

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির অক্ষরধাম মন্দিরে বড় নাশকতার ছক কষা হয়েছিল। তবে শেষ অবধি তা বানচাল করল দিল্লি পুলিশের সন্ত্রাসদমন বিভাগ।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির অক্ষরধাম মন্দিরে বড় নাশকতার ছক কষা হয়েছিল। তবে শেষ অবধি তা বানচাল করল দিল্লি পুলিশের সন্ত্রাসদমন বিভাগ। অক্ষরধামে হামলা চালিয়ে জঙ্গিরা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বাতিলের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

দিল্লি অক্ষরধাম মন্দিরে বড় নাশকতার ছক বানচাল করল এটিএস

গ্রেফতার হওয়া সন্দেহভাজন জঙ্গির নাম বিলাল আহমেদ ওয়ানি। বিনা টিকিটে মথুরায় ট্রেনে যাতায়াত করতে গিয়ে ধরা পড়ে সে। পরে জেরা করতেই উঠে আসে একেরপর এক তথ্য। ওয়ানি কাশ্মীরের বাসিন্দা। দিল্লির হোটেলে আরও দুই সঙ্গী নিয়ে সে ছিল।

এটিএস জানিয়েছে, অক্ষরধাম মন্দিরে হামলার ছক কষছিল তারা। ২ জানুয়ারি দিল্লির আল রশিদ গেস্ট হাউসে এসে ওঠে তারা। সেখানে ওয়ানির দুই সঙ্গী মুদশির আহমেদ ওয়াহ ও মহম্মদ আশরফকে গ্রেফতার করার জন্য পুলিশ পৌঁছলে জানা যায় ৬ জানুয়ারি গেস্ট হাউস ছেড়ে দিয়েছে দুজনে। এরপরই দিল্লি ও সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ওয়ানির বয়স ৩২ বছর। সে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা। শতাব্দি এক্সপ্রেসে বিনা টিকিটে চেপেছিল সে। রেল পুলিশ গ্রেফতার করে এটিএসের হাতে তুলে দিতেই সামনে এসেছে গুরুতর তথ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+