ইদের সকালে পুলওয়ামায় ফের জঙ্গি নাশকতা, প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে খুন করল জঙ্গিরা

ফের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটল। এদিন সিঙ্গো-নারওয়াল এলাকায় প্রকাশ্য রাস্তায় আচমকাই জঙ্গিরা সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ চালায়।

ফের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটল। এদিন সিঙ্গো-নারওয়াল এলাকায় প্রকাশ্য রাস্তায় আচমকাই জঙ্গিরা সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ চালায়। প্রকাশ্যে গুলি ছুঁড়তে শুরু করে। এই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে খবর। জঙ্গিদের গুলিতে এক ব্যক্তির গুরুতর আঘাত লেগেছে। এই মুহূর্তে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

পুলওয়ামায় ফের জঙ্গি নাশকতা

নিহত মহিলার নাম নাগিনা বানো বলে জানা গিয়েছে। এই এলাকায় জঙ্গিরা এদিন সকালে প্রকাশ্য রাস্তায় গুলি ছুঁড়তে শুরু করে। পুলওয়ামার মতো জায়গায় ফের একবার জঙ্গি নাশকতার ঘটনায় হইচই পড়ে গিয়েছে। কারণ এই এলাকায় মাস চারেক আগে জইশ জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় ভারতীয় সেনার ৪০ জন জওয়ান শহিদ হয়েছেন।

আত্মঘাতী হামলা চালিয়ে জঙ্গিরা নিহত করে এতজনকে। সেই ঘটনায় সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। তারপরও যে কাশ্মীরে জঙ্গি হামলার প্রবণতা বিন্দুমাত্র কমেনি এদিনের ঘটনায় তা ফের একবার সামনে এল। যদিও কেন্দ্র সরকারের তরফে বারবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, গত কয়েক মাসে অনেক জঙ্গিকে নিধন করা সম্ভব হয়েছে। এবং উপত্যকায় জঙ্গি উপদ্রব আগের থেকে কমেছে।

তবে ফের একবার পুলওয়ামার মতো উপদ্রুত এলাকায় প্রকাশ্য রাস্তায় জঙ্গি হামলার ঘটনা উপত্যকায় যে ফের একবার আতঙ্ক সৃষ্টি করবে তা বলাই যায়। কোন জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সেনা ও পুলিশ যৌথভাবে এলাকার তল্লাশিতে নেমেছে। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+