জম্মু ও কাশ্মীর : কুলগামে টহলদারি চালানো সেনাদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের
জম্মু ও কাশ্মীর, ৩০ সেপ্টেম্বর : ফের সেনা জওয়ানদের লক্ষ করে সীমান্তে চলল গুলি। এবার জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলার বেহিবাগে। সীমান্তে জম্মু ও কাশ্মীরের টহলদারি চালানো পুলিশ ও সিআরপিএফ-কে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা।
এমনিতেই উরি হামলা এবং তার প্রত্যুত্তরে ভারতের পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল অ্যাটাক নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। সীমান্তের নজরদারি বাড়ানা হয়েছে। সীমান্তের পার্শ্ববর্তী গ্রামগুলি খালি করানো হয়েছে। অথচ ওই জোরদার নজরদারির মধ্যেই ফের জঙ্গি হামলা সীমান্তে।

বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের ৭টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে।
সীমান্তে গুলি চালানোর ঘটনা অব্যাহত। ভারতের সার্জিক্যাল অ্যাটাকের পর থেকে এখনও পর্যন্ত তিনবার সীমান্তে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতীয় আক্রমণের জবাব দিতে ইতিমধ্যেই ক্যাবেনিট বৈঠক করেছেন বলে খবর। বাহ্যিক যে কোনও হুমকির পাল্টা জবাব দিতে পাকিস্তান প্রস্তুত বলেও ওই বৈঠকে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications