কাশ্মীরের কুলগামে সেনার এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি, শহিদ ২ সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে নিকেশ করা হয়েছে ৪ জঙ্গিকে। শহীদ হয়েছেন ২ ভারতীয় সেনা জওয়ান।

শ্রীনগর, ১২ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে নিকেশ করা হয়েছে ৪ জঙ্গিকে। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ২ ভারতীয় সেনা জওয়ান। ঘটনায় আহত হয়েছেন ৩ জন জওয়ান।

সূত্রের দাবি, গুলির লড়াইয়ে আহত হয়েছে আরো ৩ জন জঙ্গি। আহত অবস্থায় তারা পালিয়ে যায় বলে খবর। তাদের ধরতে চালানো হয় জোর তল্লাশি অভিযান। এদিকে ঘটনার পর, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র।

কাশ্মীরের কুলগামে সেনার এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি, শহীদ ২ সেনা জওয়ান

এর আগে, জম্মু কাশ্মীরের কুলগামের ইয়েরিপোরাতে ব্যস্ততম সময়ে , সেনার তরফে রুটিন টহলদারি চালানো হয়। জানা যায়, তখনই জঙ্গিরা একটি বাড়ির মধ্যে লুকিয়ে থাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িটির চারিদিক ঘিরে ফেলে সেনা। শুরু হয় 'অপরেশন', বহুক্ষণ ধরে চলে গুলির লড়াই।

প্রসঙ্গত, গত মাসে হিজাবুল মুজাহিদ্দিনের ৩জঙ্গিকে নিকেশ করে সেনা। ওই জঙ্গিরাও একই কায়দায় অনন্তনাগের পেহলগাঁও এলাকায় লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। তারপর বারামুলাতেও এমাসের শুরুর দিকে আরেকটি এনকাউন্টারের ঘটনায় নিহত হয় ২ জন জঙ্গি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+