বিস্ফোরণের পর ফের নাশকতা কাশ্মীরে, প্রাক্তন পুলিশ অফিসার ও তাঁর স্ত্রী এবং মেয়েকে গুলি করে মারল জঙ্গিরা
বিস্ফোরণের পর ফের নাশকতা কাশ্মীরে, প্রাক্তন পুলিশ অফিসার ও তাঁর স্ত্রী এবং মেয়েকে গুলি করে মারল জঙ্গিরা
বিমানবন্দরে বিস্ফোরণের পর ফের কাশ্মীরে নাশকতা চালাল জঙ্গিরা। প্রাক্তন পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে গুলি করে তাঁকে হত্যা করে জঙ্গিরা। গুলি করে হত্যা করা হয়েছে প্রাক্তন পুলিশ অফিসারের স্ত্রী এবং মেয়েকেও। পুলওয়ামা জেলার হরিপারিগ্রামে ঘটেছে এই ঘটনা।

গতকাল রাতে তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় জঙ্গিরা। নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় প্রাক্তন স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে হামলা চালায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ফৈয়াজ মারা যান। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ কর্মীর মেয়েকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান রাজা বেগম।
গতকাল জম্মু বিমান বন্দরে ড্রোন বিস্ফোরণে পাক জঙ্গি সংগঠন জৈঈশ ই মহম্মদের হাত রয়েছে বলে জানত পেরেছে পুলিশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। কীভাবে তাঁরা নাশকতা চালাল এই নিয়ে তদন্ত চলছে। গতকালে বিমানবন্দরে বিস্ফোরণে দুই পুলিশকর্মী মারা গিয়েছেন। পাক সীমান্ত েথকে ১৪ কিলোমিটার দূরে ছিল এই বিস্ফোরণ। জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ িসং জানিয়েছেন জম্মু-কাশ্মীর বিমানবন্দরের প্রবল নিরাপত্তা যুক্ত এলাকায় বিস্ফোরণ ঘটনো হয়। এয়ারপোর্টের টেকনিকাল এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটানো হয়।












Click it and Unblock the Notifications