কাশ্মীর ফের কেঁপে উঠল জঙ্গি হামলায়! আহত ১০
কাশ্মীরে জঙ্গি হামলা, আহত ১০। জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে পাক মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালিয়েছে। এই হামলা গ্রেনেড হামলা বলে প্রশসানিক সূত্রে খবর। সূত্রের দাবি, কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার ঘটনায় প্রাথমিকভাবে আহত হয়েছেন ১০ জন। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়।

সূত্রের দাবি, অনন্তনাের ডেপুটি কমিশনেরর অফিস লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়েছে। ঘটনায় আহতদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ,সাংবাদিক। তবে জঙ্গিরা আদৌ পালাতে পেরেছে কি না, বা তাদের পাকড়াও করতে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসন সূত্রে তা জানা যায়নি। ঘটনা ঘিরে চূড়ান্ত চাঞ্চল্য কাশ্মীরে।












Click it and Unblock the Notifications