জম্মু ও কাশ্মীরে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, সংঘর্ষে মৃত জৈশ কমান্ডার
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী বড়সড় সাফল্য পেল। পুলওয়ামায় সংঘর্ষে মারা পড়ল জৈশ কমান্ডার নূর মহম্মদ। অক্টোবরে শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলা-সহ একাধিক ঘটনায় জড়িত ছিল সে।
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী বড়সড় সাফল্য পেল। পুলওয়ামায় সংঘর্ষে মারা পড়ল জৈশ কমান্ডার নূর মহম্মদ। অক্টোবরে শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলা-সহ একাধিক গটনায় জড়িত ছিল সে।

সূত্র মারফর খবর পেয়ে পুলওয়ামার সাম্বোরায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেনা, পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী তল্লাশিতে অংশ নেয়। একটি বাড়িতে আশ্রয় নিয়ে এক জৈশ কমান্ডার-সহ দুই জঙ্গি। রাতভর চলে গুলি যুদ্ধ। সকালে জৈশ কমান্ডার নূর মহম্মদের দেহ উদ্ধার হয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ছিল পুলওয়ামার ত্রালের বাসিন্দা নূর মহম্মদ। বেশ কিছুদিন আগে প্যারোলে ছাড়া পায় সে। অক্টোবরে শ্রীনগরে বিএস ক্যাম্পে হামলার ঘটনাতেও নূর মহম্মদ যুক্ত ছিল বলে জানা গিয়েছে।
Encounter underway between security forces and terrorists in J&K's Pulwama; One terrorist killed, search operation underway. (visuals deferred by unspecified time) pic.twitter.com/QG5ZuuF54c
— ANI (@ANI) December 26, 2017
গতমাসেই পুলওয়ামার ত্রালের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আদিল চোপান নামে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। সেই সময় তল্লাশি অভিযানে ছিল ৪২ রাষ্ট্রীয় রাইফেলস এবং এসওজি অবন্তীপুর।












Click it and Unblock the Notifications