কাশ্মীরে ফের সন্ত্রাসবাদের ছোবল! এবার বাড়ির ভিতরে হানা জঙ্গিদের
ফের একবার সন্ত্রাসের ছোবল কাশ্মীরে। সেখানের অবন্তীপোরায় বাড়ি থেকে এক স্থানীয় বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। রক্তাক্ত ঘটনার জেরে ফের সন্ত্রস্ত ভূস্বর্গ।
ফের একবার সন্ত্রাসের ছোবল কাশ্মীরে। সেখানের অবন্তীপোরায় বাড়ি থেকে এক স্থানীয় বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। রক্তাক্ত ঘটনার জেরে ফের সন্ত্রস্ত ভূস্বর্গ।

অবন্তীপোরার ডোগরিপোরার বাসিন্দা মনজুর আহমেদ লোন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়ির ভিতরে ঢুকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। এরপরই বাড়ি থেকে অনতিদূরের একটি জায়গায় ৩৬ বছরের মনজুরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। এর আগে, কাশ্মীরে ন্যাশনাল কন্ফারেন্সের এক নেতাকেও গুলিবিদ্ধ করা হয়। সেই ঘটনার নেপথ্যেও জঙ্গিদের হাত থাকবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর আগে, জম্মু বাসস্ট্যান্ডে বিস্ফোরণ ও তারপর স্থানীয়কে এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় নতুন করে সন্ত্রাসের আবহ ছড়াচ্ছে গোটা কাশ্মীর জুড়ে।

Click it and Unblock the Notifications