ফের জঙ্গি হামলা কাশ্মীরে, আহত ৪ এসএসবি সেনা জওয়ান

শ্রীনগর, ১৪ অক্টোবর : ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। এবার শ্রীনগরের জাকুরায় আধা সেনা বাহিনী ও এসএসবি কনভয়ে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, নিয়মমাফিক টহলদারির পরে ক্যাম্পে ফিরছিলেন জওয়ানরা। এই সময়েই অন্ধকারের সুযোগ নিয়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। [কাশ্মীরের সোপিয়ানে আধা সেনা জওয়ানদের কনভয়ে গ্রেনেড হামলা, আহত ৮]

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই হামলায় চার এসএসবি জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সেনাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। [একটানা তিনদিন পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই শেষে নিকেশ ২ জঙ্গি]

ফের জঙ্গি হামলা কাশ্মীরে, আহত ৪ এসএসবি সেনা জওয়ান

সেনবাহিনী সূত্রে জানা গিয়েছে অন্তত ৩-৪ জন জঙ্গি এদিন এই হামলা চালায়। হামলার পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে জঙ্গি পালিয়ে যায়। ঘটনা স্থলে বাড়তি সেনাবাহিনী পাঠানো হয়েছে। এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনা জওয়ানরা। [পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের সম্পূর্ণ নিধনের জন্য ৬ মাস সময় চাইল সেনাবাহিনী]

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা যে সার্জিক্যাল অ্যাটাক চালায় তার পর থেকেই উপত্যকা এবং সীমান্ত লাগোয়া এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেই চলেছে। বিগত কয়েকদিনে পাম্পোর এবং সোপিয়ানেও জঙ্গি হামলা ঘটে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+