পুলওয়ামার জেলা পুলিশ লাইনে জঙ্গি হামলা, মৃত ৩ নিরাপত্তাকর্মী
জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শনিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জেলা পুলিশ লাইনে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত এক পুলিশকর্মী শহিদ হয়েছেন। ঘটনায় মৃত ২ সিআরপিএফ জওয়ান এবং ১ পুলিশকর্মী
জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শনিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জেলা পুলিশ লাইনে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ২ সিআরপিএফ জওয়ান ও ১ পুলিশকর্মী শহিদ হয়েছেন। ঘটনায় সিআরপিএফ জওয়ানসহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পুলওয়ামা পুলিশ লাইনে জঙ্গি হামলার খবর পেয়েই এলাকায় বাড়তি বাহিনী পাঠানো হয়। জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দুপক্ষের গুলির লড়াই জারি রয়েছে। জঙ্গিদের নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, প্রাথমিকভাবে অনুমান দুই থেকে তিনজন জঙ্গি পুলিশ লাইনের মধ্যে রয়েছে।

জঙ্গি হামলার মধ্যেই পুলিশ লাইন থেকে পুলিশকর্মীদের সরানো কাজ শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications