J&K Terror Attack: সেনা কনভয় টার্গেট করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, নতুন করে উত্তপ্ত হচ্ছে উপত্যকা
J&K Terror Attack: নতুন করে ফের উত্তপ্ত ভূস্বর্গ। আরও একবার জঙ্গিদের নিশানায় সেনাবাহিনী। কনভয় টার্গেট করে একেবারে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
তবে জঙ্গিদের (Terror Attack in Jammu and Kashmir) খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জম্মু-কাশ্মীর পুলিশকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায় (J&K Terror Attack) ।

জানা যাচ্ছে, আজ সোমনার সকালে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে বাতাল এলাকায় এই ঘটনা (J&K Terror Attack) ঘটে। হঠাত করে বেশ কয়েকজন জঙ্গি সেনাবাহিনীর কনভয় টার্গেট করে একেবারে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, যা নিয়ে একেবারে হুলস্থুল পড়ে যায়। যদিও পাল্টা জঙ্গিদের কড়া হাতে জবাব দেন সেনাবাহিনীর জওয়ানরা। কড়া প্রত্যাঘাত পেতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। যদিও মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।
আকাশপথেও ড্রোনের সাহায্যে নজর রাখা হচ্ছে। তবে এই জঙ্গি হামলায় বড়সড় কোনও ঘটনা ঘটেনি। কার্যত বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে গত কয়েকদিন আগেই একই ভাবে জম্মু ও কাশ্মীরে জম্মু এবং কাশ্মীরের গুলমার্গে সেনা কনভয় লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায়। আর তাতে দুই সেনা জওয়ান সহ অন্তত পাঁচ আহত হন। এমনকি এক স্থানীয় মানুষেরও মৃত্যু হয়। এমনকি গত ২০ অক্টোবর গান্ডেরবালে নির্মিয়মান একটি টানেলে কর্মরত শ্রমিকদের টার্গেট করে হামলা চালায় জঙ্গিরা।
আর তাতে ছয় শ্রমিক সহ এক চিকিৎসকের মৃত্যু হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর একের পর এক এই জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। শুধু তাই নয়, জঙ্গিদের নিশানায় বারবার সেনা কনভয় এবং পরিজায়ী শ্রমিকরা। এই অবস্থা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সে রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এমনকি গোটা বিষয়টির উপর নজর রেখেছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রকও।












Click it and Unblock the Notifications