ফের জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা! কাশ্মীরের কুলগাঁওয়ে মৃত্যু সরপঞ্চের

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নিশানায় ফের নির্বাচিত বিজেপি নেতা। মঙ্গলবারের মতো এদিনেরও ঘটনাস্থল কুলগাঁও। এদিন সকালে বিজেপি নেতা সাজাদ আহমেদকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নিশানায় ফের নির্বাচিত বিজেপি নেতা। মঙ্গলবারের মতো এদিনেরও ঘটনাস্থল কুলগাঁও। এদিন সকালে বিজেপি নেতা সাজাদ আহমেদকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

একমাসে তৃতীয়, তিন দিনে দ্বিতীয় হামলা

একমাসে তৃতীয়, তিন দিনে দ্বিতীয় হামলা

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। বাড়ির বাইরে জঙ্গিরা হামলা চালায়। হাসপাতালে নিয়ে গেলে সাজাদ আহমেদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 মঙ্গলবারের হামলায় আহত হয়েছিলেন অপর বিজেপি নেতা

মঙ্গলবারের হামলায় আহত হয়েছিলেন অপর বিজেপি নেতা

মঙ্গলবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে বিজেপি সরপঞ্চ আরিফ আহমেদের ওপর ওপর চালায় জঙ্গিরা। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছিলেন, জঙ্গিরা আহমেদের ওপর গুলি চালায়। তাঁকে সঙ্গে সঙ্গে কাজিগুণ্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তাঁর আঘাত লেগেছিল ঘাড়ে। বাড়িতে এই হামলা চলেছিল বলে জানিয়েছিলেন বিজেপির মুখপত্র আলতাফ ঠাকুর।

জুলাইয়েও বিজেপি নেতার ওপর হামলা

জুলাইয়েও বিজেপি নেতার ওপর হামলা

জুলাইয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ওয়াসিম বারি এবং তাঁর বাবা ও ভাইয়ের ওপর জঙ্গিরা হামলা চালায়। তিনজনেরই মৃত্যু হয়েছিল সেই হামলায়। এই হামলার জেরে ওয়াসিম বারির নিরাপত্তায় থাকা ১০ জনের সবাইকেই সাসপেন্ড করেছিল প্রশাসন।

জুনে জঙ্গি হামলায় কংগ্রেস নেতার মৃত্যু

জুনে জঙ্গি হামলায় কংগ্রেস নেতার মৃত্যু

জুন মাসে কংগ্রেস নেতা তথা সরপঞ্চ অজয়কুমার পাণ্ডিয়ার ওপর জঙ্গিরা হামলা চালায়। অনন্তনাগের লোকভবনের বাড়িতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ওই নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+