Jammu And Kashmir: কাঠুয়ায় সেনা জঙ্গি গুলির লড়াই, শহিদ ৫ জওয়ান

জম্মু কাশ্মীরের কাঠুয়ায় অতর্কিতে সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলিতে শহিদ হয়েছে ৫ জওয়ান। গ্রেনেড হামলার সঙ্গে সঙ্গে গুলি বর্ষণ করে জঙ্গিরা। বিকেল সাড়ে তিনটে নাগাদ সেনাবাহিনীর গাড়়ি রুটিন টহল দিচ্ছিল সেই সময় জঙ্গিরা হামলা চালায় বলে জানা গিয়েছে।

প্রথমে গুলিবিদ্ধ হয়েছিলেন জওয়ানরা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় সেনা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান। গত সপ্তাহের পর এই নিয়ে দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা ঘটল কাঠুয়ায়। জানা গিয়েছে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে আরও ৫ জওয়ান আহত হয়েছেন।

Jammu And Kashmir

জঙ্গি হামলার পরেই এলাকায় চিরুণি তল্লাশি শুরু করে দিয়েছে সেনাবাহিনী। জঙ্গিরা জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল। সেনা বাহিনীকে টার্গেট করে গুলি বর্ষণ শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে জঙ্গিরা আগে থেকে পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। এখনও সেনা জঙ্গি গুলির লড়াই চলছে সেখানে।

গতমাস থেকেই হঠাৎ করে কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। গত ১১ জুন কাশ্মীরের ডোডা জেলায় পর পর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেদুটি হয়েছিল সেনা বাহিনীকে টার্গেট করেই। পুলিশ চেকপোস্টে ১১ জুন হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে ৬ জওয়ান আহত হয়েছিলেন। ১২ জুন আবার কোটা টপে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তারপরে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সেনা বাহিনী। এবং জঙ্গিদের ধরে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় ।

আবার ২৬ জুন ৩ জঙ্গির মৃত্যু হয়েছিল কাশ্মীরে। সেনা-জঙ্গি সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হয়। হঠাৎ করে কেনম এই জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেল তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। ইতিমধ্যেই জওয়ানদের শহিদের ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+