জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে রুদ্ধশ্বাস এনকাউন্টার, নিকেশ ২ জঙ্গি

ফের একবার এনকাউন্টারের ঘটনা ঘটে গেল জম্মু ও কাশ্মীরে। সেখানে জঙ্গি ও সেনা দুই পক্ষের গুলির লড়াইয়ে এদিন ২ জঙ্গির মৃত্যু হয়।

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে রুদ্ধশ্বাস এনকাউন্টার, নিকেশ ২ জঙ্গি

সূত্র মারফৎ খবর পেয়ে এদিন তল্লাশি অভিযানে নামে সেনা । তারপরই দেখা যায় এই ঘটনা। রবিবার সকালের এই ঘটনার কয়েকদিন আগেই কাশ্মীরের বুকে সিআরপিএফ কনভয়ে জঙ্গিরা এলোপাথারি গুলি চালাতে থাকে। ঘটনায় মুহূর্তে শহিদ হন এক সেনা জওয়ান। আরও ৩ জন আহত হয়েছেন সেদিনের ঘটনায়।

এদিকে আজকের ঘটনায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। এদিকে, ভারতীয় সেনার চিরা কর্পস জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার আরও এক জওয়ান জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই জওয়ানের অবস্থা স্থিতিশীল।

এর আগে গত ২২ মার্চ জম্মু ও কাশ্মীরে আরও এক এনকাউন্টারে লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছিল। সোপিয়ানে এর আগে ওই দিন মানিহালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলি বিনিময় হয়। সেই দিন পুলিশের সঙ্গে সেনা ও কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স একসঙ্গে অভিযান চালায়। এক সূত্র মারফৎ তথ্যের ভিত্তিতে সেদিন ওই এনকাউন্টার ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+