ফের কাশ্মীর উপত্যকায় শুরু গুলির লড়াই,এনকাউন্টারে খতম ১ জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় ফের শুরু গুলির লড়াই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।

শ্রীনগর, ৭ নভেম্বর : দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় ফের শুরু গুলির লড়াই। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গতকাল মধ্যরাত থেকেই শুরু হয় এই গুলির লড়াই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। অন্যদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ জন সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায় একদল জঙ্গি নাশকতা ঘটানোর উদ্দেশ্যে সোপিয়ানে জড়ো হয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৬২ রাষ্ট্রীয় রাইফেলেসের জওয়ান ও রাজ্য পুলিশ কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। রবিবার মধ্যরাত থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষ পর্যন্ত এক জন জঙ্গিকে খতম করা সম্ভব হয়।

ফের কাশ্মীর উপত্যকায় শুরু গুলির লড়াই,এনকাউন্টারে খতম ১ জঙ্গি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাক মদত পুষ্ট একদল জঙ্গি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে অনুপ্রবেশ করে। গুলির লড়াইয়ে ১ জঙ্গির মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত জঙ্গির কাছ থেকে একটি এ কে ৪৭ রাইফেল, এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এদিনের ঘটনার ২ সেনা জওয়াল আহত হন। তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য গতকালও জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টেরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। পুঞ্চ সেক্টরের হামলায় এক ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়। ভারতীয় সেনার সফল সার্জিক্যাল অ্যাটাকের পর থেকে পাকিস্তান একাধিকবার মরিয়া হয়ে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে। পাক সেনাদের হামলার পাশাপাশি, পাক মদতপুষ্ট জঙ্গিরাও নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালানোর প্রয়াস করছে। প্রতিটি ক্ষেত্রেই হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+