'জঙ্গিরা আমাদের ভাই, শহিদ' বিজেপির শরিকদলের বিধায়কের মন্তব্যে বিতর্ক
জঙ্গিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরে বিজেপির জোট সঙ্গী পিডিপির বিধায়ক। মৃত জঙ্গিদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি। একইসঙ্গে তাদের শহিদের মর্যাদাও দিয়েছেন।
জঙ্গিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরে বিজেপির জোট সঙ্গী পিডিপির বিধায়ক। মৃত জঙ্গিদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি। একইসঙ্গে তাদের শহিদের মর্যাদাও দিয়েছেন। বুধবারের মতো একই মন্তব্য বৃহস্পতিবারেও করেছেন বিধায়ক আজিজ আহমেদ মির।

জম্মু ও কাশ্মীরের জঙ্গিরা, তাদেরই সন্তান। তাঁদের মৃত্যু উদযাপন করা উচিত নয়। কাশ্মীরের সোপিয়ানের ওয়াচিতে বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করেন বিধায়ক আজিজ আহমেদ মির।
সাংবাদিকরা মিরকে প্রশ্ন করেন তিনি কি বিশ্বাস করেন, জঙ্গিরা ভাই এবং শহিদ। যা তিনি বলেছিলেন বিধানসভায়। সেই সময় সম্মতিসূচক বার্তা দেন বিধায়ক আজিজ আহমেদ মির।
একইসঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীর প্রতিও সহানুভূতিশীল। নিরাপত্তা বাহিনীর যে সব জওয়ান মারা যাচ্ছেন, তাদের পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন বিধায়ক আজিজ আহমেদ মির।
বুধবার বিধায়ক আজিজ আহমেদ মির বিধানসভায় বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধানে সবকটি দল এবং বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সরকারের কথা বলা উচিত।
তিন মাস আগেই জঙ্গিরা টার্গেট করেছিল বিধায়ক আজিজ আহমেদ মিরকে। তাঁর বাড়িতে গ্রেনেড ছুঁড়েছিল জঙ্গিরা। সেই ঘটনায় কেউ আহতও হয়নি।
বৃহস্পতিবার সেই ঘটনার কথাই উল্লেখ করেন মির। বলেন নীতিগত বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছিল।
বিধায়ক আজিজ আহমেদ মিরের বক্তব্যের নিন্দা করেছে সরকারে পিডিপির শরিক বিজেপি।
বিজেপি বিধায়ক রবীন্দর রায়না বিধায়ক আজিজ আহমেদ মিরের এই বক্তব্যের সমালোচনা করেছেন। এই বক্তব্য জঙ্গিদেরই উৎসাহ দেবে। এমনটাই বলেছেন রবীন্দর। তাঁর মতে আগুন নিয়ে খেলা চলছে। গত ৩০ বছরে যাঁরা জঙ্গি হামলায় মারা গিয়েছে, তাঁদের পরিবারের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
বিরোধী ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিধায়কের এই বক্তব্য নিয়ে পিডিপির সমালোচনা করেছেন। তাঁর মতে পিডিপি হল বিতর্কের দল।












Click it and Unblock the Notifications