Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্রামের প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, হাই-অ্যালার্ট ভূস্বর্গে

ফের একবার জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। স্থানীয় এক সরপঞ্চকে টার্গেট করে গুলি জঙ্গিদের। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার ঘোষবুগ পাট্টান এলাকার এক সরপঞ্চকে জঙ্গিরা গুলি করে বলে অভিযোগ। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায়

ফের একবার জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। স্থানীয় এক গ্রামের প্রধানকে টার্গেট করে গুলি জঙ্গিদের। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার ঘোষবুগ পাট্টান এলাকার এক গ্রামের প্রধানকে জঙ্গিরা গুলি করে বলে অভিযোগ। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তীব্র নিন্দা রাজ্যপালের

কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মঞ্জুর আহমেদ বাংরু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

গত ২৪ ঘন্টা আগেই জম্মু-কাশ্মীরের বুকে জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলা। অন্তত চার জঙ্গিকে খতম করা হয় বলে খবর। শুধু তাই নয়, জানা যায় খতম হওয়া চার জঙ্গি লস্করের সক্রিয় সদস্য। এই ঘটনা ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় সাফল্য ছিল ভারতীয় সেনার।

এমনকি লস্কর রুখতেও সেনার অন্যতম বড় অপারেশন ছিল বলে খবর। আর সেই ঘটনার মধ্যেই ফের একবার ভূস্বর্গে গুলির শব্দ।

এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে সেনাবাহিনীর তরফে। জানা গিয়েছে, ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে সেনাবাহিনীর তল্লাশি অভিযান। বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর এই তল্লাশি চালানো হচ্ছে। শুধু তাই নয়, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফেও বিষয়টি কড়া ভাবে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের ল্যাফটানেন্ট গর্ভনর মনোজ সিনহা। একই সঙ্গে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

নতুন করে বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিনে ভূস্বর্গে একাধিক জঙ্গি হামলার ঘটনা সামনে এসেছে। একাধিক সাধারণ মানুষকে টার্গেট করেছে জঙ্গিরা। এমনকি ভিন রাজ্য থেকে কাজে যাওয়া শ্রমিকদেরও টার্গেট করা হচ্ছে বারবার। সম্প্রতি বিহার এবং উত্তরপ্রদেশ থেকে কাশ্মীরে কাজে যাওয়া বেশ কয়েকজন শ্রমিককে টার্গেট করেছে জঙ্গিরা। যা সে রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে রীতিমত মাথা ব্যাথার কারন।

আর এর মধ্যেই বৃহস্পতিবার দফায় দফায় গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। শোপিয়ানের বাদিগাম, জাইনাপোরা এলাকাতে এই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমন খবর সামনে আসার পরেই সেখানে অতর্কিতে হানা দেয় সেনাবাহিনী। আর এরপরেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়।

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করা হয়েছে। এমনকি সীমান্তেও বাহিনীকে হাইঅ্যালার্টে রাখা হয়েছে। এমনটাই সেনা সূত্রে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+