ফের কাশ্মীরের পুলওয়ামায় সেনার ওপর হামলা জঙ্গিদের

ফের কাশ্মীরের পুলওয়ামায় সেনার ওপর হামলা জঙ্গিদের

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের একবার সেনার ওপরে হামলা চালাল জঙ্গিরা। সেনার টহলরত দলের ওপর এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, টহলরত সেনার উপরে হামলা চালিয়ে পালিয়ে গিয়েছে জঙ্গিরা।

ফের কাশ্মীরের পুলওয়ামায় সেনার ওপর হামলা জঙ্গিদের

এদিকে কাশ্মীরের পরিস্থিতি যাচাই করতে ২৮ সদস্যের ইউরোপীয় প্রতিনিধিরা ভূস্বর্গে গিয়েছেন। এই অবস্থাতেই ভূস্বর্গের মাটিতে তাদের উপস্থিতির মাঝেই ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল।

এখন জঙ্গিদের খুঁজে বের করে তাদের নিকেশ করতে বড়সড় অভিযানে নেমেছে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জোর তল্লাশি অভিযান চলছে।

সোমবার সন্ধ্যায় কাশ্মীরের বিজবেহরাতে জঙ্গিরা একজন ট্রাক ড্রাইভারের উপর হামলা চালায়। একটি জায়গায় গ্রেনেড বিস্ফোরণ করে। এরপরে এদিন অনন্তনাগে এক ট্রাক ড্রাইভারকে খুন করে জঙ্গিরা। তারপরেই অভিযানে নামে সেনা। নিকেশ করা হয় একজন জঙ্গিকে। সেই ঘটনার কিছুক্ষণ পরেই ফের জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+