ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, সোপিয়ানে শহিদ ২ জওয়ান
জম্মু কাশ্মীরের সোপিয়ানে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। রাত থেকে চলা সেনা-জঙ্গি গুলির লড়াইতে এখনও পর্যন্ত শহিদ ২ সেনা জওয়ান। আহত হয়েছেন ক্যাপ্টেন সহ আরও তিন জওয়ান। পুরো এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি
জম্মু কাশ্মীরের সোপিয়ানে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। রাত থেকে চলা সেনা-জঙ্গি গুলির লড়াইতে এখনও পর্যন্ত শহিদ দুই সেনা জওয়ান।
আহত হয়েছেন ক্যাপ্টেন সহ আরও তিন জওয়ান। পুরো এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

শনিবার রাতেই গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের আওনিরা গ্রাম ঘিরে ফেলে জম্মু-কাশ্মীর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস ও আধা সামরিক বাহিনী। সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। তখনই মারা যান এক জওয়ান। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। গুলিতে একাধিক জঙ্গির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেলেও সরকারি সূত্রে এখনও কিছু জানানো হয়নি।

অন্যদিকে, বান্দিপোরায় পুলিশের টহলদারি ভ্যানের ওপর জঙ্গি হামলায় আহত হয়েছেন দুই পুলিশকর্মী।
শনিবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় পাক হামলায় মৃত্যু হয়েছে জওয়ান জগ্রাম সিং তোমারের। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, রবিবার ভোররাতে কাশ্মীরের মেন্ধার সেক্টরে পাক বাহিনীর আক্রমণে স্থানীয় এক মহিলার মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications