Manipur Terror Attack: হঠাৎ পুলিশের উপর হামলা, IED বিস্ফোরণ! শঙ্কা মনিপুরে
Manipur Terror Attack: মনিপুর পুলিশ বাহিনীর উপর অতর্কিত হামলা জঙ্গিদের! আর সে হামলায় এখনও পর্যন্ত এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মণিপুরের টেংনোপাল (Tengnoupal) জেলার মোর শহরে (Moreh town)।
ঘটনার পরেই মনিপুর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমস্ত বাহিনীকেই অ্যালার্ট করা হয়েছে। তবে এই ঘটনার পরেই জঙ্গিদের খোঁজে (Manipur Terror Attack) শুরু হয়েছে জোর তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন তল্লাশি চলাকালীন বাহিনীকে (Manipur Terror Attack) টার্গেট করে IED বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। হঠাত করে এই ঘটনায় কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়ে যায়। যদিও মুহূর্তে জঙ্গিদের জবাব দেওয়া শুরু করে পুলিশের জওয়ানরা।
যদিও বিস্ফোরণের পরেই দ্রুত এলাকা ছাড়ে জঙ্গিরা। এমনটাই মনে করা হচ্ছে। এই ঘটনার পরেই যদিও যৌথ জঙ্গিদের খোঁজ শুরু করেছে। করা হচ্ছে তল্লাশি। তবে এই ঘটনার পরেই নতুন করে অশান্তির শঙ্কা তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে উত্তপ্ত (Manipur Terror Attack) ছিল মনিপুর। দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত একেবারে চরমে গিয়ে পৌঁছয়। এই সংঘাতে সে রাজ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাসের পর মাস বন্ধ রাখা হয় ইন্টারনেট।
এমনকি কার্ফু জারি রাখা হয়েছে। যদিও সম্প্রতি অশান্তির কালো মেঘ সরিয়ে শান্তি ফিরছে মনিপুরে। যদিও ডিসেম্বরের শুরুতেই মনিপুরের টেংনোপাল এলাকায় অশান্তির ঘটনা ঘটে। দু'পক্ষের গোলাগুলিতে ১৩ জনের মৃত্যু হয়। দুই সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা ঘটে।
এরপর ফের একবার বন্ধ করা হয় ইন্টারনেট। নতুন করে এই ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে মনিপুরে। তবে এই ঘটনায় কোনও জঙ্গি সঙ্গঠনের তরফে দায় স্বীকার করা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications