পুলওয়ামার স্মৃতি উস্কে ফের জম্মু ও কাশ্মীরে সিআরপিএফকে লক্ষ্য করে জঙ্গি হামলা

জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের রাস্তায় প্রকাশ্য দিবালোকে সিআরপিএফ টিমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। ফের একবার পুলওয়ামার স্মৃতি উস্কে দিয়ে এমন সন্ত্রাসবাদী হামলায় কার্যত ত্রস্ত গোটা ভূস্বর্গ। এদিন সন্ত্রাসবাদীরা এলোপাথারি গুলিতে কার্যত টার্গেট করে সিআরপিএফ বাহিনীকে। ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন বলে খবর।

পুলওয়ামার স্মৃতি উস্কে ফের জম্মু ও কাশ্মীরে সিআরপিএফকে লক্ষ্য করে জঙ্গি হামলা

উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের জইনপোরার ক্রালচেক এলাকায় এদিন এই জঙ্গি হামলার ঘটনা ঘটে যায়। প্রসঙ্গত, সামনেই ১৫ অগাস্ট। দেশের স্বাধীনতা দিবসের আগে দেশের বিভিন্ন অংশে নিরাপত্তার কড়াকড়ি প্রবল হারে রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ৫ অগাস্ট দিল্লি ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছিল যে কাশ্মীর তেকে ৩৭০ ধারা অবলুপ্ত হবে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে ৫ অগাস্ট ঘিরে কাশ্মীরের বুকে বহুকাল থেকেই আলাদা ধরনের নিরাপত্তা থাকে। এবারেও তার অন্যথা হয়নি। এদিকে, গত ৫ অগাস্ট ঘিরে কার্যত ভূস্বর্গ জুড়ে প্রবল নিরাপত্তার কড়াকড়ি দেখা যায়। এরপরও এমন এক ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকা জুড়ে।এদিকে, পুলিশ সূত্রের খবর , এদিন জঙ্গি হামলার জেরে এক কনস্টেবল বুলেটে আহত হয়েছেন। তাঁকে আশপাশের এক হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে গুলি তাঁর হাতে লেগেছে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তিনি আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, খবর ৩ জন জঙ্গি এদিন নিরাপত্তাবাহিনীর ওপর হামলা করতেই সিআরপিএফও পাল্টা হামলা শুরু করে দেয়। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি করে সিআরপিএফও। এদিকে, জঙ্গিদের খোঁজে গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে। কড়া প্রহরায় আপাতত রয়এছে শোপিয়ান। উপত্যকায় আপাতত ওই ৩ জঙ্গির খোঁজে নেমেছে সিআরপিএফ।

এর আগে কাশ্মীরে এক বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনা অনন্তনাগের এরপরই সিআরপিএফএর দল লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। পরে জঙ্গিরা নতুন করে সিআরপিএফকে লক্ষ্য করে গুলি করাতে রীতিমতো তোলপাড় এলাকার পরিস্থিতি।

উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন কাশ্মীরে। সেখানে তিনি ২ দিনের সফরে গিয়েছেন। তিনি গান্দেরবালে মাতা খির ভবানী মন্দিরে পুজো দেবেন। এছাড়াও হজরতবলেও যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। তারপর শ্রীনগরে কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধনের কথা রয়েছে রাহুল গান্ধীর। তবে তাঁর কাশ্মীর সফরকালে এমন জঙ্গি হামলার ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগে বহু মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+