Jammu Kashmir Terrorist Attack: জঙ্গিদের হাতে আমেরিকার তৈরি M4 রাইফেল! ছবি সামনে আসতে উদ্বেগ গোয়েন্দাদের
Jammu Kashmir Terrorist Attack: পুঞ্চ জঙ্গি হামলার দায় নিল পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট অর্থাৎ People's Anti-Fascist Front (PAFF)। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাত করেই সেনাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। আর সেই ঘটনার দায় নিল PAFF। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশের (JeM) একটি শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট।
বিশেষ করে কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই এই সংগঠনের তৎপরতা আছে। এর আগে একাধিকবার হামলার (Jammu Kashmir Terrorist Attack) সঙ্গে এই জঙ্গি সংগঠনের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। ফের একবার উপত্যকায় নাশকতার ঘটনা ঘটালো পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট। সোশ্যাল প্লাটফর্মে ঘটনার দায় স্বীকার করে ছবি সহ বিভিন্ন জিনিস শেয়ার করেছে এই জঙ্গি সংগঠন।

শুধু তাই নয়, হামলার (Jammu Kashmir Terrorist Attack) স্থানের বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে জঙ্গি সংগঠনের সোশ্যাল প্লাটফর্মে। অন্যদিকে People's Anti-Fascist Front-এর তরফে যে ছবি শেয়ার করা হয়েছে তা দেখে কার্যত উদ্বেগে বেড়েছে গোয়েন্দাদের।
সামনে আসা ছবিতে আমেরিকার তৈরি M4 carbine assault রাইফেলের ব্যবহার (Jammu Kashmir Terrorist Attack) করা হয়েছে বলে দেখা যাচ্ছে। একেবারেই অত্যাধুনিক একটি রাইফেল। ১৯৮০ এর দশমে মার্কিন যুক্তরাষ্ট্রে এই রাইফেল তৈরি হয়। M4 একেবারে হামলা ওজনের রাইফেল। gas-operated এই রাইফেল প্রথমদিকে মার্কিন বাহিনীর জন্যেই তৈরি করা হয়েছিল। যদিও তা পরে বিশ্বের ৮০ টি দেশকে দেওয়া হয়। যার মধ্যে পাকিস্তানও আছে বলে প্রকাশিত এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। ফলে সেখান থেকে আমেরিকায় তৈরি M4 carbine assault রাইফেলের People's Anti-Fascist Front-এর জঙ্গিদের হাতে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে কাশ্মীরের (Jammu Kashmir Terrorist Attack) বুকে M4 carbine assault রাইফেলের জঙ্গিরা এর আগেই ব্যবহার করেছে। ২০১৬ সালে প্রথম জঙ্গি অভিযানে একাধিক M4 rifles এবং স্টিল বুলেট উদ্ধার করে বাহিনী। এক Jaish-e-Mohammed (JeM) জঙ্গির কাছ থেকেই তা উদ্ধার হয় বলে খবর।
ফের একবার কাশ্মীরে জঙ্গিদের হাতে এম৪ রাইফেল ব্যবহারের প্রমাণ সামনে এল। যা ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। বলে রাখা প্রয়োজন, জঙ্গি হামলার পর থেকেই হাই অ্যালার্ট জম্মু-কাশ্মীর জুড়ে। চলছে জঙ্গিদের (Jammu Kashmir Terrorist Attack) খোঁজে তল্লাশি অভিযানও। গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনার জওয়ানরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications