কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় সিআরপিএফের কনভয়, মৃত ২ জওয়ান সহ ৩

কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় সিআরপিএফের কনভয়, মৃত ২ জওয়ান সহ ৩ জন

লাদাখ উত্তেজনার মধ্যেই সোপরে জঙ্গি হামলা। সিআরপিএফের পেট্রোলিং পার্টির উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায জখম হয়েছেন ৪ জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন এক পথচারীও। হাসপাতালে দুই জওয়ান ও এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় সিআরপিএফের কনভয়

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ সোপরের মডেল টাউন এলাকায় পেট্রোলিং করছিল সিআরপিএফের জওয়ানরা। হঠাৎ করে হামলা চালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিসের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন জখম চার জওয়ানের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন। প্রথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস। কয়েকদিন আগেই কাশ্মীরের ডোডা জেলাকে জঙ্গি মুক্ত ঘোষণা করেছিল পুলিস। সেখানে একাধিক অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করা হয়েছিল। তবে লাদাখে উত্তেজনার সুযোগে পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপ বাড়াবে সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন দিলবাগ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+