Terror attack in J&K: জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা! মৃত ৩, হাসপাতালে ভর্তি ৭ জন

সন্দেহভাজন জঙ্গিদের হামলায় জম্মু ও কাশ্মীরে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৭ জন ভর্তি হাসপাতালে। রাজৌরি থেকে ৭-৮ কিমি দূরে জঙ্গিরা হামলা চালায় বলে জানা গিয়েছে। দুই সশস্ত্র ব্যক্তি ডাংরি গ্রামে ৫০ কিমি দূরের তিনটি বাড়িকে

সন্দেহভাজন জঙ্গিদের হামলায় জম্মু ও কাশ্মীরে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৭ জন ভর্তি হাসপাতালে। রাজৌরি থেকে ৭-৮ কিমি দূরে জঙ্গিরা হামলা চালায় বলে জানা গিয়েছে। দুই সশস্ত্র ব্যক্তি ডাংরি গ্রামে ৫০ কিমি দূরের তিনটি বাড়িকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এডিজিপি জানিয়েছেন, এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে রাজৌরি মেডিক্যাল কলেজে।

Terror attack in J&K: জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা! মৃত ৩, হাসপাতালে ভর্তি ৭ জন

মৃতরা হলে দীপক কুমার, সতীশ কুমার এবং প্রীতম লাল। রাজৌরি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে আনা তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া ৭ জন আহতকেও আনা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা সন্তোষজনক। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেহে বুলেটের আঘাত রয়েছে বলে জানিয়েছেন রাজৌরি হাসপাতালের চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন বন্দুকবাজ একটি গাড়িতে এসে গুলি ছুড়েই পালিয়ে যায়। একটি স্কুল ও একটি রাম মন্দিরের কাছে গুলি চালনার ঘটনা ঘটে। গত দু-সপ্তাহে অসামরিক ব্যক্তিদের ওপরে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে ১৬ ডিসেম্বর রাজৌরির সেনা ক্যাম্পের বাইরে গুলি চালনার ঘটনায় দুই অসামরিক ব্যক্তির মৃত্যু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেনাবাহিনীর গুলি চালানো এবং সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+