মোদীর সফরের আগে তপ্ত কাশ্মীর, CISF জওয়ানদের বাসে জঙ্গি হামলা
মোদীর সফরের আগে তপ্ত কাশ্মীর, CISF জওয়ানদের বাসে জঙ্গি হামলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। জঙ্গিদের নিশানায় সিআইএসএফ (CISF) জওয়ানদের গাড়ি। হামলায় মারা গিয়েছেন এক এএসআই। আহত একাধিক জওয়ান। ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু চাড্ডা ক্যাম্পে ঘটনাটি ঘটে। সিআইএসএফ জওয়ানদের বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাঁদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সেনাও।

৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপ করার পর জঙ্গি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। একের পর এক অভি।ান চালিয়ে জঙ্গি নাশকতা অনেকাই আটকাতে সমর্থ হয়েছিল কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। কিন্তু গত কয়েক দিন ধরে ফের জঙ্গি কার্যকলাপ মাথাচারা দিয়েছে উপত্যকায়। গতকাল থেকে একের পর এক জঙ্গি নাশকতার ঘটনা ঘটে চলেছে ভূস্বর্গে। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ সিআইএসএফের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় দিশেহারা হয়ে গিয়েছিলেন জওয়ানরা। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে বেশি সময় লাগেনি। জঙ্গিদের সঙ্গে দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয় জওয়ানদের। তবে কাউকে ধরা যায়নি। জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে খবর।

জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক এএসআই। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের হাসপাতােল ভর্তি করা হয়েছে। সূত্রের খবর জঙ্গিদের সঙ্গে এখনও এনকাউন্টার চলছে। এক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। জম্মুর সুজওয়ান এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান শুরু করেছে সেনা। ফের উত্তেজনা ছড়িয়েেছ গোটা এলাকায়।
এদিকে আর দুদিন পরেই কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সাম্বা জেলায় যাবেন তিনি। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই জঙ্গি নাশকতার ঘটনায় অন্য কিছু আঁচ করছেন গোয়েন্দারা। এদিকে কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযান চলছে। মোদীর সফরের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগে শান্তিপূর্ণ ছিল উপত্যকা। কোনও রকম নাশকতার ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে কাশ্মীরের কয়েকজন পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। তারপরে আতঙ্ক ছড়িয়েছিল। আবার এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনাও ঘটেছে। কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিং জানিয়েছেন, অপারেশন চলছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications