Jammu And Kashmir: কাশ্মীরে ফের জঙ্গি হামলা, সেনাবাহিনীর কনভয়ে এলোপাথারি গুলি, আহত ২ জওয়ান
ফের ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনা। কাঠুয়ায় আচমকাই সেনা বাহিনীর গা়ড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে ২ জওয়ান জখম হয়েছে বলে জানা গিয়েছে। সেনা বাহিনী পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিকে। জানা গিয়েছে কাঠুয়ার কাছে পেট্রোলিং দিচ্ছিল সেনাবাহিনীর গাড়ি সেসময় এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা।
কাশ্মীরের কাঠুয়া শহর থেকে ১৫০ কিলোমটার দূরে বডনোটা গ্রামে ঘটেছে এই হামলার ঘটনা। ইতিমধ্যেই সেখানে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে। আরও বাহিনী পাঠানো হয়েছে সেখানে। গত কয়েক মাস ধরে কাশ্মীরে জঙ্গী তৎপরতা বেড়ে গিয়েছে।

মাস খানেক আগে বৈষ্ণোদেবী যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে গুলি চালিয়েছিল জঙ্গিরা। গুলির জন্য রাস্তার ধারের খাদে পড়ে গিয়েছিল বাসটি। এই ঘটনায় কমপক্ষে ৯ জন মারা গিয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। স্থানীয় জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়ে এই হামলা চালিয়েছিল তারা।
গত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা শুরু হয়ে গিয়েছে। গত তিন দিনে কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শনিবার থেকে কাশ্্মীরে শুরু হয়েছিল সেনা জঙ্গি গুলির লড়াই। কাঠুয়ায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন ২ জওয়ান। ৬ জঙ্গিকে নিকেশ করেছিল সেনা বাহিনী। রবিবার আবার সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেই গুলিতেও ২ জওয়ান আহত হয়েছিলেন।
হঠাৎ করে কাশ্মীরে এই জঙ্গি তৎপরতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। ইতিমধ্যেই কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। কাশ্মীরে হঠাৎ করে কেন জঙ্গি তৎপরতা শুরু হল তা নিয়ে আলোচনা করেছেন তিনি। কাশ্মীরে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
লোকসভা নির্বাচনে স্বতোঃস্ফূর্ত ভোটদান করেছেন কাশ্মীরের মানুষ। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে কাশ্নীরে। চলতি বছরেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন করানোর পরিকল্পনা করছে মোদী সরকার। তা নিয়ে নাকি আলোচনাও করেছেন তাঁরা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications