Pulwama: প্রত্যাঘাত শুরু! বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল পহেলগাঁও কাণ্ডে জড়িত ২ জঙ্গির বাড়ি
Pulwama: পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়িতে বিস্ফোরণ। শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটে। পুলওয়ামার ত্রাল সেক্টরের মোংঘামা এলাকায় ওই বাড়িটিতে জোরালো বিস্ফোরণ ঘটে। পরে অনন্তনাগের আদিল গুরে নামে অপর জঙ্গির বাড়িও বিস্ফোরণে উড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। মঙ্গলবারে পহেলগাঁওতে জঙ্গি হামলায় নাম উঠে আসে জঙ্গি আসিফ শেখ ও আদিল গুরের। বাড়িতে সন্দেহজনক কিছু বিস্ফোরক মজুত ছিল বলে খবর সূত্রের।
পুলিশ সূত্রে খবর, ত্রাল এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনা। আসিফের বাড়ির ভেতরে আচমকাই কিছু গতিবিধি লক্ষ্য করে সেনা বাহিনী। বাড়ির কাছে গিয়ে সন্দেহজনক গতিবিধি আঁচ করে সুরক্ষার স্বার্থে পিছু হঠে আসেন সেনা জওয়ানরা। ঠিক তার পরেই ঘটানো হয় মারাত্মক বিস্ফোরণ। ভেঙেচুরে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা বাড়িটি। বিস্ফোরণের সঠিক কারণ এখনও অনুধাবন করা সম্ভবপর হয়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িটিতে সন্দেহজনক বেশবিছু বিস্ফোরক লোকানো ছিল।

মঙ্গলবার পহেলগাঁও-তে বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটককে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে লস্কর ই তৈবার শাখা সংগঠন টিআরএফ। জড়িত চার জঙ্গিকে শনাক্ত করে ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি। সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করে এনআইএ। এরপর ছবি প্রকাশ করে পরিচয় জানানো হয় জঙ্গিদের। চার জঙ্গির নাম, আদিল গুরে, আসিফ শেখ, সুলেমান শাহ ও আবু তালহা। শুক্রবার এই আসিফ ও আদিলের বাড়িই বিস্ফোরণে উড়ে যায় বলে দাবি পুলিশ সূত্রের।
চার জঙ্গির মধ্যে আদিল ও আসিফ কাশ্মীরেরই বাসিন্দা। বাকিরা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আদিল কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা ও আসিফের বাড়ি ত্রাল সেক্টরে। লস্কর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল আদিল ও আসিফ। লস্কর ই তৈবার শাখা সংগঠনের হয়ে কাজ করত এরা। পাকিস্তানেও যাতায়াত ছিল। সেখানেই পহেলগাঁও হামলার ছক কষা হয়ে থাকতে পারে বলে খবর। স্রেফ তাই নয়, বৈসরনে আগে থেকে রেইকিও করে গিয়েছিল জঙ্গিরা।
এদিকে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতভর নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ পাকিস্তানের। ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। পাশাপাশি উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি চালাচ্ছিল সেনা। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications