Jammu And Kashmir: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা দেহ, বুকে গুলি নিয়েই পালিয়ে বাঁচলেন জওয়ান, অনন্তনাগে উত্তেজনা
ফোটের ফলাফল প্রকাশের দিনই তৎপর জঙ্গিরা। দুই জওয়ানকে অপহরণ করার ঘটনা ঘটে অনন্তনাগ জেলায়। রাতভর তল্লাশি চালিয়ে এক জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। আরেক জওয়ান গুলি বিদ্ধ অবস্থাতেই পালিয়ে বাঁচেন জঙ্গিদের ডেরা থেকে।
ভোট শুরু আগে থেকেই জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছিল কাশ্মীরে। পর পর বেশ কয়েকটি সেনা ছাওউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জওয়ানদের টার্গেট করেই প্রতিটি হামলা হয়েছিল। যদিও ভোট পর্ব নির্বিঘ্নই মিটেছে। ভোট গণনাতেও তেমন কোনও অশান্তি হয়নি কাশ্মীরে। তবে ভোটের ফল প্রকাশের দিনই ঘটল অঘটন।

গতকাল বিকেলে হঠাৎ করেই অনন্তনাগ জেলায় দুই জওয়ানকে অপহরণ করে জঙ্গিরা। অনন্তনাগের কাছে কোকেরনাগ এলাকার জঙ্গল থেকে তাঁদের দুই জওয়ানকে অপহরণ করে জঙ্গিরা। গতকাল রাত থেকে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। তন্ন তন্ন করে খুজে জঙ্গলের ভেতরে বুধবার সকালে এক জওয়ানের দেহ গুলিতে ঝাঁঝরা অবস্থায় উদ্ধার হয়। আরেক জওয়ান পালিয়ে বাঁচেন। তবে তারও গুলি লিগেছে বলে জানা গিয়েছে।
অনন্তনাগের পাথরিবাল এলাকা থেকে উদ্ধার করা হয় গুলিতে ঝাঁঝরা জওয়ানের দেহ। এর আগেও ২০২০ সালে এই ধরনের ঘটনা ঘটেছিল। কাশ্মীরে নির্বাচনের মূল ইস্যু ছিল ৩৭০ ধারা ফিরিয়ে আনা। প্রায় ১০ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। এবং শান্তিপূর্ণ ভাবেই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সকলে।
তার মাঝে হঠাৎ করে জঙ্গি তৎপরতা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। ভোটে ন্যাশনাল কনফারেন্স সরকার গঠন করতে চলেছে। ২০২০ সালে ফের সেনা অপরহণের ঘটনা ভোটের ফলাফল প্রকাশের দিন ঘটায় উদ্বেগ বেড়েছে। গত কয়েকটি হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে সেনাবাহিনীর। কাশ্মীরকে জঙ্গিমুক্ত রাখতে গত কয়েক বছরে নিরলস প্রচেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর। অনুপ্রবেশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications