'বড়ভাই মোদী'কে পাশে নিয়ে সন্ত্রাসবাদ নিয়ে চরম বার্তা সৌদি রাজপুত্রের
সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সালমানকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমন ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে নিজের 'বড় ভাই ' বলে সম্বোধন করেন। সৌদি আরবের রাজপুত্র সলমনের ভারত সফর অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে। যার মধ্যে অন্যতম ছিল সাম্প্রতিক পুলওয়ামা হামলা। এই হামলার পর পাকিস্তান সফর কাটছাঁট করেন রাজপুত্র সলমন। আর পাকিস্তান সফর শেষ করেই গতরাতে নয়াদিল্লি পৌঁছন তিনি।

এদিন, নয়া দিল্লিতে ভারত-সৌদি যৌথ সংবাদিক সম্মেলনে সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সালমানকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বক্তব্য শেষ হতেই একাধিক ভারত-সৌদি দ্বিপাক্ষিক বিষয়ক একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন মহম্মদ বিন সলমন । এদিন মোদীর সুরে সুর মিলিয়ে মহম্মদ বিন সলমন বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারতকে যেভাবে সমর্থন দেওয়া যায়, তা দেবে সৌদি আরব। এরজন্য গোয়েন্দা বিষয়ক সাহায্যের প্রয়োজন পড়লেও তা দেওয়া হবে সৌদির তরফে।
Saudi Arabia Crown Prince Mohammed bin Salman: Extremism & terrorism are our common concerns.We would like to tell our friend India that we'll cooperate on all fronts, be it intelligence sharing. We'll work with everyone to ensure a brighter future for our upcoming generations. pic.twitter.com/io5oIvFzTX
— ANI (@ANI) February 20, 2019
এদিন সৌদির রাজপুত্র জানান, 'উগ্রপন্থা আর সন্ত্রাসবাদ দুটি দেশের জন্যই সমস্যা।' সলমন এদিন বলেন, আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দিতে আমরা সমস্ত রকমের চেষ্টায় রয়েছি। পাশাপাশি তিনি ঘোষাণা করেন, 'বন্ধুরাষ্ট্র ভারতকে সমস্ত রকমভাবে সাহায্য করা হবে। গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ক্ষেত্রেও সাহায্য করা হবে।'












Click it and Unblock the Notifications