দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের দায় স্বীকার জঙ্গি সংগঠনের, প্রকাশ্য জইশ-উল-হিন্দ
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের দায় স্বীকার জঙ্গি সংগঠনের, প্রকাশ্য জইশ-উল-হিন্দ
অবশেষে প্রকাশ্যে এলো নাম। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের দায় স্বীকার করল জইশ-উল-হিন্দ নামে এক জঙ্গি সংগঠন। এই বিস্ফোরণ নিয়ে তাদের টেলিগ্রাম চ্যাট ফাঁস হয়ে গিয়েছে। তদন্তকারীরা সেই চ্যাট খতিয়ে দেখছে। গতকাল রাতে দিল্লিতে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে ইজরায়েলি দূতাবাসের সামনে হাইসিকিউরিটি জোন এলাকায়। সিসিটিফি ফুটেজে দুই সন্দেহ ভাজনকে একটি পার্সেল দূতাবাসের সামনে রেখে যেতে দেখা গিয়েছে। পাওয়া গিয়েছে একটি চিঠিও। তাতে লেখা রয়েছে বিশ্বাসঘাতক।

গতকাল বিকেলে হঠাৎ করে কেঁপে উঠেছিল দিল্লি। ইজরােয়লি দূতাবাসের সামনে হাইসিকিউরিটি জোনে বিস্ফোরণ। প্রথমে সাধারণ কোনও বিস্ফোরণ বলে মনে হলেও পরে বোঝা যায় জঙ্গিরাই আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে এই নিয়ে গতকাল থেকেই সন্ধানে ছিলেন তদন্তকারীরা। পরে শনিবার দুপুরে এই বিস্ফোরণের দায় স্বীকার করে জইশ-উল-হিন্দ নামে এক জঙ্গি সংগঠন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দায় স্বীকার করে বার্তা লিখেছে জঙ্গি সংগঠটি। তাঁদের টেলিগ্রাম চ্যাট খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তে নেমে পুলিশ সকালে সিসিটিভি ফুেটজে দুই সন্দেহভাজনকে চিহ্নিত করেছিল। ক্যাবে করে এসে তাঁরা বিস্ফোরক রেখেিছল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই ক্যাব চালককে ধরে জেরা করা হচ্ছে। তদন্তকারীদের হাতে একটি চিঠিও এসে পৌঁছেছে। তাতে লেখা রয়েছে বিশ্বাসঘাতক। তারপরেই কোন জঙ্গিসংগঠন এই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তৎপর হয় তদন্তকারীরা। ঘটনার পর থেকে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications