Manipur Terror Attack: ফের জঙ্গি হামলা, উত্তপ্ত মণিপুর! হাই অ্যালার্ট রাখা হল বাহিনীকে

Manipur Terror Attack: ফের উত্তপ্ত মণিপুর। ফের একবার জঙ্গি হামলায় কেঁপে উঠল মণিপুরের (Manipur) মোর শহর (Moreh town)। জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্ত ঘেরা এই শহরে রবিবার রাতে ফের একবার হামলা চালায় জঙ্গিরা। যদিও পালটা কড়া জবাব দেয় মণিপুর পুলিশ পুলিশ এবং বিএসএফ।

গভীর রাত পর্যন্ত বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলি (Manipur Terror Attack) চলে বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর জানা যায়নি। তবে ঘটনার পরেই সে রাজ্যের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে।

Manipur Terror Attack

একই সঙ্গে ভারত-মায়ানমার সীমান্তে দায়িত্বে থাকা বাহিনীকেও সতর্ক করা হয়েছে। জঙ্গিদের (Manipur Terror Attack) খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উপর এই হামলা ঘটনা ঘটে।

যদিও পাল্টা কড়া ভাষায় জঙ্গিদের জবাব দেওয়া হয়েছে। গভীর রাত পর্যন্ত হামলা-পালটা প্রত্যাঘাত চলে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

ঘটনার (Manipur Terror Attack) পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মোর শহর (Moreh town)। বসানো হয়েছে ক্যাম্পও। অন্যদিকে গোটা রাজ্যের নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে।

এমনকি মোর শহর (Moreh town)-এ গত কয়েকদিনে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কখনও বাহিনীকে টার্গেট করে এলোপাথাড়ি গুলি তো আবার কখনও আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। একের পর এক এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত পর্যন্ত হন।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা (Manipur Terror Attack)। আর তা আবার মোর শহর (Moreh town)-এ। যদিও এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠনই দায় স্বীকার করেনি। তবে বারবার হামলার ঘটনায় উদ্বেগে নিরাপত্তা আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+