কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় বাড়ল মৃতের সংখ্যা, আজ বনধ পালন

বছরের শুরুতেই কাশ্মীরে জঙ্গি হামলা, ৪ জনের মৃত্যু

বছরের শুরুকেই কাশ্মীরে জঙ্গি হামলা। রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় চার জনের মৃত্যু হয়েছে। রাজৌরি সেক্টর থেকে ৩ কিলোমিটার দূরে ডাংরি গ্রামে কাছে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে রবিবার রাতে। ৪ জনকেই রাজৌরি সেক্টরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে ২ অবস্থা আশঙ্কাজনক।

৪ জনের মৃত্যু

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে মোটের উপরে জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমে গিয়েছিল। সীমান্তে নাশকতাও ছিল না বললেই চলে। সীমান্তে অনুপ্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। পাকিস্তান থেকে সাহায্য না পেয়ে স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলিও তেমন কাজ করে উঠতে পারছিল না। কিন্তু গতকাল রাতে রাজৌরি সেক্টেের একটি গ্রামে হঠাৎ করে হামলা চালায় জঙ্গিরা। এমনই সন্দেহ করা হচ্ছে। রাজৌরি সেক্টর থেকে ৮ কিলোমিটার দূরে ডাংরি গ্রামে হঠাৎ করে হামলা চালানোর ঘটনা ঘটে।

জম্মু-কাশ্মীরের জোনাল পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুকেশ সিং জানিয়েছেন, তিনটি বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রতিটি বাড়িই একে অপরের থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বাড়ি গুলিতে আত্মগোপন করে ছিল জঙ্গিরা। খবর বাইরে চলে যেতে পারে আশঙ্কাতেই বাড়ির বাসিন্দাদের গুলি করে হত্যা করেছে তারা। দুই ব্যক্তিই মূলত গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। যাতে জঙ্গিদের নিকেশ করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আপার ডাংরি এলাকার ২টি বাড়িতে ঢুকে বসে রয়েছে জঙ্গিরা। সেখান থেকেই গুলি চালাচ্ছে তারা। পুলিশ, সিআরপিএফ এবং সেনা সেখানে মোতায়েন করা হয়েছে। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পুলওয়ামার রাজপোড়া এলাকা থেকে পুলিশেক কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এখানে সেই জঙ্গিরাই রয়েছে বলে অনুমান করছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+