দিল্লি ও মুম্বইয়ে ফের জঙ্গি হামলার আশঙ্কা, জানুন কারা চালাতে পারে হামলা
দিল্লি ও মুম্বইয়ে ফের হতে পারে সন্ত্রাসবাদী হামলা। লস্কর-ই-তৈবা জঙ্গিরা দিল্লি ও মুম্বইয়ের মেট্রোয় হামলার ছক কষছে।
ভারতের রাজধানী দিল্লি ও বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ফের হতে পারে সন্ত্রাসবাদী হামলা। ইন্টেলিজেন্স এজেন্সির তরফে এই মর্মে সতর্কতা জারি করা হয়েছে।
জানানো হয়েছে, লস্কর-ই-তৈবা জঙ্গিরা দিল্লি ও মুম্বইয়ের মেট্রোয় হামলার ছক কষছে। এছাড়া পাঞ্জাব ও রাজস্থানের পাকিস্তান লাগোয়া সীমান্ত এলাকায়ও জঙ্গি হামলা চালানো হতে পারে। বলা হচ্ছে, ২০-২১ জনের লস্কর জঙ্গিদের দল পাকিস্তানে থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে।

এবং এদেশে প্রবেশের পর ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।
এই খবর হাতে আসার পর থেকেই দুই রাজ্যের পুলিশ চারিদিকে কড়া নজরদারি শুরু করেছে। শহরের মেট্রো, রেল স্টেশন, পর্যটনস্থল, বিমানবন্দর, ভিড়ে ঠাসা মার্কেট, স্টেডিয়ামে কড়া নজরদারি চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্র মনে করছে, ভিড়ে ঠাসা এলাকায় মধ্যম মানের বিস্ফোরক দিয়ে আত্মঘাতী হামলা করা হতে পারে। ফলে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications