Road Accident: গুজরাতে ভয়াবহ বাস দুর্ঘটনা! কমপক্ষে মৃত নয়, আহত ২৯
গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন ভোরে নভসাসি জেলায় একটি বাস ও একটি এসইউভি গাড়ির মধ্যে সংঘর্ষে নয়জন মারা গিয়েছে। আহত হয়েছেন ২৯ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাত থেকে স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব অনুষ্ঠান থেকে ফিরে
গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন ভোরে নভসাসি জেলায় একটি বাস ও একটি এসইউভি গাড়ির মধ্যে সংঘর্ষে নয়জন মারা গিয়েছে। আহত হয়েছেন ২৯ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাত থেকে স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় নভসারির ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি বাসের সঙ্গে টয়োটা ফরচুনা গাড়ির সংঘর্ষ হয়। জানা গিয়েছে বাসের চালক হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই এই দুর্ঘটনা।

চালক-সহ ৯ জনের মৃত্যু
বাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও টয়োটা ফরচুনা গাড়ির নয় আরোহীর মধ্যে আটজনের মৃত্যু হয়। অন্যদিকে বাসের ২৯ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১১ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বাসটি সুরাত থেকে ভালসাদ যাচ্ছিল বলে জানা গিয়েছে।
|
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। টুইটে তিনি বলেছেন, নভসারিতে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে তিনি ব্যথিত। তাঁর মন শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। মৃতদের পরিবারকে পিএমএনআরএফ ফান্ড থেকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
|
অমিত শাহের শোক বার্তা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। টুইটে তিনি বলেছেন, গুজরাতের নভসারিতে সড়ক দুর্ঘটনার খবর মর্মান্তিক। যাঁরা এই ট্র্যাজেডিতে পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। ঈশ্বর তাঁদের যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই টুইটটি করেছেন গুজরাতি ভাষায়।
|
পুলিশ সুপারের ব্যাখ্যা
নভসারির পুলিশ সুপার রুশিকেষ উপাধ্যায় জানিয়েছেন, ভেসমা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানিয়েছেন এসইউভির সবাই গুজরাতের আঙ্কেলেশ্বরের বাসিন্দা। ভালসাদ থেকে তাঁরা শহরে ফিরছিলেন। অন্যদিকে বাসের যাত্রীরা ছিলেন ভালসাদের। বিপরীত দিক থেকে যাওয়ার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ক্রেন দিয়ে সাব ও গাড়িটিকে সরিয়ে দিয়ে যানবাহন চালু করে।
|
প্রধানমন্ত্রী উদ্ভোধনী অনুষ্ঠানে ছিলেন
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব সাধারণের জন্য শুরু হয় ১৫ ডিসেম্বর। যা চলছে ২০২৩-এর ১৫ জানুয়ারি পর্যন্ত।












Click it and Unblock the Notifications