লাদাখে T-72 ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা! জেসিও-সহ পাঁচ সেনা জওয়ানের মৃত্যু
লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার ভোরে একটি টি ৭২ ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার সময় হড়পা বানে পাঁচ সেনা জওয়ানের মৃত্যুর আশঙ্কা। পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, ভোরের দিকে অনুশীলনের সময় প্রায় দেশো কিমি দূরে মন্দির মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনায় সেনাপ্রধান মনোজ পান্ডে ছাড়াও সেনা বাহিনীর শীর্ষ আধিকারিকরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
টি-৭২ ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার সময় হড়পা বানে ডুবে যান ওই পাঁচ সেনাা জওয়ান। ঘটনার সময় ট্যাঙ্কে একজন জেসিও এবং চার সেনা জওয়ান ছিলেন। সংবাদ সংস্থা এএনআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, এক জওয়ানের সন্ধান পাওয়া গিয়েছে অন্যদের খোঁজ চলেছে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২৮ জুন গভীর রাতে পূর্ব লাদাখের সাসের ব্রাংসার কাছে শাওক নদীতে হড়পা বানে ভেসে যায় একটি ট্যাঙ্ক। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল গেলেও স্রোত ও জলস্তরের কারণে সেই উদ্ধার অভিযান সফল হয়নি। ফলে পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এব্যাপারে সেনাবাহিনীর তরপে শোকপ্রকাশ করা হয়েছে।
General Manoj Pande #COAS and All Ranks of the #IndianArmy express heartfelt condolences on the loss of five brave soldiers who lost their lives during a training activity in #Ladakh. #IndianArmy stands firm with the bereaved families in this hour of grief. https://t.co/8AGrCLg3lu
— ADG PI - INDIAN ARMY (@adgpi) June 29, 2024
এপ্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন গত বছর লেহ-এর কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে খাদে পড়ে গেলে একজন জেসিও-সহ নয় জওয়ানের প্রাণ গিয়েছিল। ২০২০-র মে থেকে ভারত ও চিনের সেনা একটি জায়গায় কার্যট আটকে রয়েছে। পরবর্তী সময়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
চলতি বছরের জানুয়ারিতে সেনাপ্রধান মনোজ পান্ডে বলেছিলেন, উত্তর সীমান্তে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় তৈরি রয়েছে সেনাবাহিনী। তিনি বলেছিলেন, সেইসব জায়গায় সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন লাদাখ সেক্টরে এলএসির কাছে পরিস্থিতি স্থিতিশীল হলেও সংবেদনশীল।
মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সরকারের নজর থাকবে এলএসি বরাবর চিনের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলির সমাধান করা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications