সিএএ বিরোধী আন্দোলনে ধুন্ধুমার, হাওয়ায় গুলি চালিয়ে পলাতক দুই বাইক আরোহী
সিএএ বিরোধী আন্দোলনে ধুন্ধুমার, হাওয়ায় গুলি চালিয়ে পলাতক দুই বাইক আরোহী
শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী একটি প্রতিবাদ সভার কাছে দু'জন অজ্ঞাতপরিচয় বাইক আরোহী বাতাসে গুলি চালিয়ে পলাতক হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ সূত্রে খবর, যে এই ঘটনা কোনও ব্যক্তিগত শত্রুতার পরিসর থেকে ঘটানো হয়েছে, সিএএ বিরোধী আন্দোলনের সাথে এর কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, বিক্ষোভকারীদের গলায় অন্য সুর। তাদের অভিযোগ এটি জামিয়া মিলিয়া ইসলামিয়া ও শাহীনবাগের হিংসার মতো ভয়ঙ্কর ঘটনাগুলিরই পুনরাবৃত্তি, যেখানে পুলিশ উপস্থিত থেকেও নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল।
পাশাপাশি, ঘটনার পরেই জাফরাবাদ পুলিশ অকুস্থলে যায়। জাফরাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এই প্রসঙ্গে জানান, "গুলি চালনা সিএএ বিরোধী বিক্ষোভের সাথে সম্পর্কিত নয়, আমাদের সন্দেহ কোনও ব্যক্তিগত শত্রুতার পরিসর থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে।"
ঘটনাস্থল থেকে মাত্র ৪০০ মিটার দূরে গত কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ চলছিল।এদিন, বাইক আরোহী দু'জন ব্যক্তি বাতাসে তিন রাউন্ড গুলি চালিয়ে ঘটনা স্থল থেকে পালিয়ে যায় বলে জানান জাফরাবাদের অন্যতম বিক্ষোভকারী নিহাল আশরাফ। হামলাকারীরা নম্বর প্লেট ছাড়া একটি গাড়ি ব্যবহার করায় এখনো পর্যন্ত গাড়ি টি সনাক্ত করা যায়নি বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications