তেল রাজনীতিতে উত্তেজনা চরমে, বিশ্বনেতাদের সঙ্গে ফোনে আলোচনায় মোদী
মধ্য প্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে বাড়ছে অশান্তির আঁচ, আর তার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে। এই প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্তি ভাণ্ডার ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় তিনি কড়া ভাষায় নিন্দা জানিয়ে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে জরুরি আলোচনা করেন।
বৃহস্পতিবার একের পর এক গুরুত্বপূর্ণ ফোনালাপে তিনি যোগাযোগ করেন কাতার ফ্রান্স, জর্ডান, ওমান ও মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে। মূল লক্ষ্য সংঘাত থামিয়ে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানো। পাশাপাশি আন্তর্জাতিক জলপথ, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌচলাচল বজায় রাখার উপরও জোর দেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, কাতারের আমির, এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তাঁর কথা হয়েছে। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কাতারের তেল ও শক্তি পরিকাঠামোর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও সেই দেশের পাশে থাকার আশ্বাস দেন।
এরপর তিনি কথা বলেন জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গেও কথা বলেন। তাঁকে 'ভাই' বলে সম্বোধন করে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে উদ্বেগ জানান। আলোচনার মাধ্যমেই শান্তি ফেরানোর ওপর জোর দেন তিনি।
একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রর সঙ্গেও মতবিনিময় করেন মোদী। দুই দেশ একসঙ্গে কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দেয়। পাশাপাশি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও তাঁর আলোচনা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়া ভারতীয় ও অন্যান্য নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
অস্থির মধ্য প্রাচ্যে শান্তি ফেরাতে কূটনৈতিক পথে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তাই স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications