কেদারনাথ মন্দির নিয়ে আপত্তিকর পোস্ট, এবার সংঘর্ষে উত্তাল উত্তরাখণ্ড
বসিরহাটের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই, দেশের আরেক প্রান্তে জ্বলে উঠল অশান্তির আগুন। ধর্মীয় স্থান নিয়ে আপত্তিকর পোস্টের জেরে এবার উত্তাল উত্তারখণ্ড।
বসিরহাটের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই , দেশের আরেক প্রান্তে জ্বলে উঠল অশান্তির আগুন। ধর্মীয় স্থান নিয়ে আপত্তিকর পোস্টের জেরে এবার উত্তাল উত্তারখণ্ড। সেরাজ্যের সাতপুলি এলাকাতে কেদারনাথ মন্দির নিয়ে এক আপত্তিকর পোস্টের জেরে শুরু হয় সংঘর্ষ।[আরও পড়ুন: মোর্চার 'জঙ্গি'-হামলায় অগ্নিগর্ভ পাহাড়, মার খাচ্ছে সেনা-পুলিশ]
সংঘর্ষের আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে পার্শ্ববর্তী এলাকায়। উল্লেখ্য, এবারেও কাঠাগড়ায় এক নাবালকের ফেসবুক পোস্ট। আর এই পোস্টের জেরে স্বপ্ন সুন্দর গারহওয়াল জেলায় জ্বলছে হিংসার আগুন। পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী জেলা থেকে আনা হচ্ছে প্রচুর পুলিশ বাহিনী।

পুলিশের তরফ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথম থেকেই বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। প্রসঙ্গত সাতপুলিতে এর আগে কখনও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না।












Click it and Unblock the Notifications