মণিপুরে উত্তেজনা, সাসপেন্ড মোবাইল ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

মণিপুরে উত্তেজনা, সাসপেন্ড মোবাইল ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

মণিপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা। দুটি জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর জেরেইএই সংঘর্ষ বলে দাবি স্থানীয় প্রশাসনের। সেকারণে আগামী ৫ দিন মণিপুরের দুটি জেলা বিষ্ণুপুর এবং ফুগেচাও ইখাঙ্গ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাসপেন্ড করা হয়েছে।

সাসপেন্ড মোবাইল ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধানোর জন্য সোশ্যাল মিডিয়ায় বিদ্বেশ মূলক মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। কারা এর নেপথ্যে রয়েছে তাই নিয়ে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। বিষ্ণুপুর জেলার পুলিশ সুপার জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছিল সেই সব বিদ্বেষ মূলক বার্তা। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পুড়িয়ে দেওয়া হয়েছিল ৩-৪টি গাড়ি।

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ছিল মনিপুর। সেখানে বনধের ডাক দিয়েছিল অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মনিপুর। শুক্রবার সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল তারা। তারা ডিস্ট্রিক কাউন্সিল বিল পাসের দাবিতে বিক্ষোভ দেখায় ২০২১ সালে বিলটি পেশ করা হয়েছিল। তাতে মণিপুরের পার্বত্য এলাকাকে স্বায়ত্ব শাসন দেয়ার কথা বলা হয়। কিন্তু এখনো পর্যন্ত সেই বিলটি পাস হয়নি। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন সকলে। মণিপুরের পার্বত্য এলাকার অনুন্নয়নের অভিযোগ করেছিলেন তাঁরা। সেকারণে স্বায়ত্ব শাসন দাবি করে বিক্ষোভ দেখান তাঁরা।

সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক মন্তব্য ছড়িয়ে অশান্তি ছড়ােনার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। তার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষে ৩ থেকে ৪টি গাড়ি জ্বালিয়ে েদয়া হয়েছে। একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতেই ৫ দিনের জন্য ১৪৪ ধরা জারি করা হয়েছে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+