কাশ্মীরে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জওয়ান, নিখোঁজ বহু
জম্মু কাশ্মীরে দুটি আলাদা আলাদা তুষার ধসে চাপা পড়ে মারা যান ১৫ জন সেনা জওয়ান। নিখোঁজ বহু।
শ্রীনগর, ২৬ জানুয়ারি : গতকাল ও আজ মিলিয়ে পর পর দুটি তুষার ধসে জেরবার জম্মু কাশ্মীরের গুরেজ। প্রবল তুষার ধসের কবলে পড়ে যায় সেখানের সেনা ক্যাম্প। দুটি আলাদা আলাদা তুষার ধসে চাপা পড়ে কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ । খোঁজ মিলছে না বহু সেনা কর্মীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করও।
এর আগে জানা যায় বহু সেনাকর্মী তথা জওয়ানরা তুষার ধসের কবলে পড়ে যান। অনেককেই খুঁজে পাওয়া যায়নি গতকাল। অন্যদিকে সেনার তল্লাশি অভিযানে অনেকজন সেনা জওয়ানকে উদ্ধার করা গেছে জীবন্ত অবস্থায়। তাদের মধ্যে উদ্ধার হওয়া ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। গতকাল থেকেই সেরাজ্যে আবহাওয়া খুবই খারাপ। চলছে প্রবল তুষারপাত। এরই মধ্যে সেনার তরফে ক্রমাগত নিখোঁজ সেনাদের খুঁজে বের করতে চলেছে তল্লাশি অভিযান।

মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার 'মেজর' অমিত সাগর। গতকালই তিনি ও আরও ৪ জন তুষার ধসের কবলে পড়ে যান বলে খবর। তুষার ধসে আহত হন এই ৪ জন সেনা। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল'মেজর' অমিত সাগর সহ বাকিরা সকলেই তুষারের মধ্যে চাপা পড়ে যান। সে সময় তাঁরা কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গের সেনা ক্যাম্পে ছিলেন। জানা যায়, তখনই প্রবল বেগে ধেয়ে আসে তুষার ধস। এদিকে কাশ্মীরের বান্দিপোড়ায় তুষার ধসে আক্রান্ত হয়ে বাড়ির মধ্যে আটকে পড়ে মারা যায় একই পরিবারের ৪ জন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications