৫০০ ও ১০০০ টাকার নোটের পর কি এবার ১, ২ ও ১০ টাকার কয়েনের পালা, কী বলছেন সাংসদ
১, ২, ১০ টাকার কয়েন দেশের বাজার থেকে তুলে নেওয়া হোক। রাজ্যসভায় এমনটাই দাবি করলেন জনতা দল ইউনাইটেডের সাংসদ। দোকান ও ব্যাঙ্কগুলি কয়েন নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি
১, ২, ১০ টাকার কয়েন দেশের বাজার থেকে তুলে নেওয়া হোক।
রাজ্যসভায় এমনটাই দাবি করলেন নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের সাংসদ আলি আনোয়ার আনসারি।

১, ২, ১০ টাকার কয়েন নিচ্ছে না দোকানদাররা। এমনকি দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্কও কয়েন নিতে অস্বীকার করছে। রাজ্যসভায় জিরো আওয়ারে আমজনতার এই সমস্যার কথা তুলে ধরলেন নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সাংসদ আলি আনোয়ার আনসারি। সমস্যা থেকে বাঁচতে "নোটবন্দি"র মতো "কয়েনবন্দি"র উপায় বাতলেছেন তিনি।

রাজ্যসভায় জেডি(ইউ) সাংসদ বলেন, অনেক ক্ষেত্রেই খুচরো কয়েন নিতে অস্বীকার করছে দোকানদাররা, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আম জনতাকে। ব্যাঙ্ক থেকেই ১, ২, ১০ টাকার কয়েন ইস্যু করা হলেও, ব্যাঙ্কই তা নিতে অস্বীকার করছে, বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন বিহারের এই সাংসদ।
উপায় বাতলে, জেডিইউ সাংসদ আলি আনোয়ার আনসারি বলেছেন, ডিমনিটাইজেশনের দ্বিতীয় পর্যায়ে যেন পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের মতো ১, ২, ১০ টাকার কয়েন তুলে নেওয়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications